সিনেমা শেষ হলেই হল ছাড়বেন না! শেষ মুহূর্তে হনুমান রূপে চমক সানি দেওলের, দ্বিতীয় পর্বের আগেই বাড়ল উত্তেজনা

রামায়ণ: পার্ট ওয়ান-এর শেষে পোস্ট-ক্রেডিট দৃশ্যে হনুমান রূপে সানি দেওলের প্রথম ঝলক। দ্বিতীয় পর্বে তাঁর ভূমিকা নিয়ে বাড়ছে দর্শকদের কৌতূহল।

তিন ঘণ্টার ছবি শেষ, পর্দায় ভেসে উঠেছে সিনেমার নাম—এবার হল থেকে বেরিয়ে পড়বেন? ‘রামায়ণ: পার্ট ওয়ান’ দেখতে গেলে এমন তাড়াহুড়ো না করাই ভালো। কারণ ছবির একেবারে শেষে অপেক্ষা করছে বিশেষ চমক। বহুদিন ধরেই এই ছবিতে হনুমানের ভূমিকায় সানি দেওল অভিনয় করছেন বলে খবর ছিল। কিন্তু টিজার বা ট্রেলারে তাঁর সম্পূর্ণ লুক প্রকাশ করা হয়নি। এবার ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্যেই মিলল সেই চরিত্রের প্রথম ঝলক।

 সিনেমা শেষ হলেই হল ছাড়বেন না! শেষ মুহূর্তে হনুমান রূপে চমক সানি দেওলের, দ্বিতীয় পর্বের আগেই বাড়ল উত্তেজনা
৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’

ভারতীয় মহাকাব্য রামায়ণকে কেন্দ্র করে তৈরি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণ হিসেবে দেখা যাচ্ছে যশকে।দুই পর্বে তৈরি এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ছবির দৈর্ঘ্য প্রায় তিন ঘণ্টা। তবে সিনেমার মূল কাহিনি শেষ হওয়ার পরেও দর্শকদের জন্য রয়েছে একটি বিশেষ মুহূর্ত।

পোস্ট-ক্রেডিট দৃশ্যে হনুমান রূপে সানি দেওল

ছবি শেষ হওয়ার পরই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে গেলে মিস হতে পারে বড় চমক। কারণ শেষের পোস্ট-ক্রেডিট দৃশ্যেই দেখা গিয়েছে হনুমানের চরিত্রে সানি দেওলের প্রথম ঝলক।ছবির প্রথম অংশে তাঁকে নিয়মিতভাবে দেখা যায়নি। এমনকী প্রচারপর্বেও তাঁর সম্পূর্ণ লুক সামনে আনা হয়নি। ফলে শেষের এই ছোট্ট উপস্থিতি দর্শকদের কাছে বিশেষআকর্ষণ হয়ে উঠেছে।

 সিনেমা শেষ হলেই হল ছাড়বেন না! শেষ মুহূর্তে হনুমান রূপে চমক সানি দেওলের, দ্বিতীয় পর্বের আগেই বাড়ল উত্তেজনা
হাতে গদা, আকাশে উড়ছেন হনুমান

পোস্ট-ক্রেডিট দৃশ্যে হনুমানের মুখ স্পষ্ট করে দেখানো হয়নি। বরং পেছন থেকে তাঁর উপস্থিতি তুলে ধরা হয়েছে। হাতে গদা নিয়ে আকাশে উড়তে দেখা যায় তাঁকে। যুদ্ধের আবহে তাঁর গর্জন এবং শ্রীরামের স্তুতির মুহূর্তও রয়েছে এই দৃশ্যে।সানি দেওলের এই সংক্ষিপ্ত ঝলকই পরবর্তী পর্বে হনুমানের চরিত্র নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

দ্বিতীয় পর্বে বড় ভূমিকা সানি দেওলের?

প্রথম পর্বে হনুমান হিসেবে সানি দেওলের উপস্থিতি মূলত পোস্ট-ক্রেডিট দৃশ্যেই সীমাবদ্ধ। তবে দ্বিতীয় পর্বে তাঁর চরিত্রের বিস্তৃত উপস্থিতি দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।রামায়ণের পরবর্তী কাহিনিতে হনুমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্বিতীয় পর্বে পরিচালক নীতেশ তিওয়ারি কীভাবে এই চরিত্রকে বড় পর্দায় তুলে ধরেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

 সিনেমা শেষ হলেই হল ছাড়বেন না! শেষ মুহূর্তে হনুমান রূপে চমক সানি দেওলের, দ্বিতীয় পর্বের আগেই বাড়ল উত্তেজনা
২০২৭ সালের দীপাবলিতে আসতে পারে দ্বিতীয় পর্ব

প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম পর্বের শেষে সানি দেওলের হনুমান রূপের ঝলক দেখানোর পর দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে।

 সিনেমা শেষ হলেই হল ছাড়বেন না! শেষ মুহূর্তে হনুমান রূপে চমক সানি দেওলের, দ্বিতীয় পর্বের আগেই বাড়ল উত্তেজনা
নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছে ৫ নভেম্বর। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই ছবির শেষে রয়েছে বিশেষ পোস্ট-ক্রেডিট দৃশ্য। সেখানেই হনুমানের চরিত্রে সানি দেওলের প্রথম ঝলক দেখা গিয়েছে। যদিও অভিনেতার মুখ দেখানো হয়নি, হাতে গদা নিয়ে আকাশে উড়তে থাকা হনুমানের উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

Leave a comment