৪৮ হাজার গানের কিংবদন্তি এস. জানকী আর নেই! পুত্রশোক বুকে নিয়েও কাটিয়েছেন নিভৃত জীবন, বিপুল সম্পত্তি থাকলেও থেকেছেন ভাড়া বাড়িতে

প্রয়াত কিংবদন্তি গায়িকা এস. জানকীর সংগীতজীবন, বলিউডের সুপারহিট গান, ব্যক্তিগত জীবনের পুত্রশোক, শেষ জীবনের সাদামাটা জীবনযাপন এবং অজানা তথ্য এক নজরে।

দক্ষিণ ভারত থেকে শুরু করে বলিউড—ভারতীয় সঙ্গীতের প্রতিটি অঙ্গনে নিজের কণ্ঠের জাদু ছড়িয়ে দিয়েছিলেন কিংবদন্তি গায়িকা এস. জানকী। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ অনুরাগীরা। দীর্ঘ সংগীতজীবনের সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও ছিল নানা উত্থান-পতনের সাক্ষী।

৪৮ হাজার গানের কিংবদন্তি এস. জানকী আর নেই! পুত্রশোক বুকে নিয়েও কাটিয়েছেন নিভৃত জীবন, বিপুল সম্পত্তি থাকলেও থেকেছেন ভাড়া বাড়িতে
ছয় দশকের সংগীত সফর, ৪৮ হাজারেরও বেশি গান

প্রায় ৬০ বছরের দীর্ঘ কেরিয়ারে এস. জানকী তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, হিন্দিসহ একাধিক ভাষায় প্রায় ৪৮ হাজার গান রেকর্ড করেছেন। চলচ্চিত্রের গান ছাড়াও ভক্তিগীতি, লোকগান, শাস্ত্রীয় ও আধা-শাস্ত্রীয় সংগীতেও তাঁর সমান দক্ষতা ছিল।ভারতীয় প্লেব্যাক সংগীতের অন্যতম উজ্জ্বল নাম হিসেবে তিনি আজও স্মরণীয়।

বলিউডেও উপহার দিয়েছেন একাধিক সুপারহিট গান

হিন্দি চলচ্চিত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন এস. জানকী। 'সাহেব' ছবির 'ইয়ার বিনা চ্যায়েন কাহা রে' এবং 'মেরি জং' ছবির 'বোল বেবি বোল রক অ্যান্ড রোল'—এই দুই গান এখনও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

৪৮ হাজার গানের কিংবদন্তি এস. জানকী আর নেই! পুত্রশোক বুকে নিয়েও কাটিয়েছেন নিভৃত জীবন, বিপুল সম্পত্তি থাকলেও থেকেছেন ভাড়া বাড়িতে
শৈশব থেকেই সংগীতের প্রতি টান

একজন আয়ুর্বেদিক চিকিৎসক ও শিক্ষিকার পরিবারে জন্ম এস. জানকীর। মাত্র নয় বছর বয়সে প্রথম মঞ্চে গান গাওয়ার সুযোগ পান। আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় সংগীতের দীর্ঘ প্রশিক্ষণ না থাকলেও নিজের অধ্যবসায় ও প্রতিভার জোরে তিনি ভারতীয় সংগীতের অন্যতম সফল শিল্পী হয়ে ওঠেন।১৯৫৯ সালে ভি. রামপ্রসাদের সঙ্গে বিবাহের পরও সংগীতজীবনে পূর্ণ সমর্থন পেয়েছিলেন তিনি।

শেষ জীবনে ধর্মচর্চা ও নিভৃতবাস

গত কয়েক বছর ধরে জনজীবন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন এস. জানকী। সংগীতজগৎ থেকেও অবসর নিয়ে ধর্মীয় কর্মকাণ্ড, মন্দির দর্শন এবং ব্যক্তিগত জীবনেই সময় কাটাতেন।জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল একমাত্র পুত্রকে হারানো। সেই শোক তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়।

৪৮ হাজার গানের কিংবদন্তি এস. জানকী আর নেই! পুত্রশোক বুকে নিয়েও কাটিয়েছেন নিভৃত জীবন, বিপুল সম্পত্তি থাকলেও থেকেছেন ভাড়া বাড়িতে
বিপুল সম্পদের মালিক হয়েও বেছে নিয়েছিলেন সাদামাটা জীবন

প্রতিবেদন অনুযায়ী, এস. জানকীর নামে বিপুল সম্পত্তি থাকলেও শেষ জীবন কাটিয়েছেন অত্যন্ত সাধারণভাবে। ২০১৯ সালে একটি খামারবাড়ি কিনলেও শেষ পর্যন্ত মহীশূরের এক ভক্তের ভাড়া বাড়িতেই বসবাস করতেন।সেখানেই তাঁর দেখাশোনা করতেন কয়েকজন ঘনিষ্ঠ অনুরাগী। তাঁর ইচ্ছা অনুযায়ী মহীশূরেই শেষকৃত্য সম্পন্ন করা হয়।

৪৮ হাজার গানের কিংবদন্তি এস. জানকী আর নেই! পুত্রশোক বুকে নিয়েও কাটিয়েছেন নিভৃত জীবন, বিপুল সম্পত্তি থাকলেও থেকেছেন ভাড়া বাড়িতে
ভারতীয় সঙ্গীতজগতের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা এস. জানকীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে। ছয় দশকেরও বেশি সময়ের কেরিয়ারে প্রায় ৪৮ হাজার গান গেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে পুত্রবিয়োগের গভীর যন্ত্রণা সহ্য করেও শেষ জীবন কাটিয়েছেন অত্যন্ত সাদামাটাভাবে।

Leave a comment