কাউন্টডাউন শেষের পথে! আজই প্রকাশ এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে কীভাবে দেখবেন নিজের নাম জানাল নির্বাচন কমিশন

কাউন্টডাউন শেষের পথে! আজই প্রকাশ এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে কীভাবে দেখবেন নিজের নাম জানাল নির্বাচন কমিশন

উদ্বেগ আর প্রতীক্ষার মিশেলে টানটান পরিস্থিতি। গ্রাম হোক বা শহর— সবার মুখে একই প্রশ্ন, “তালিকায় আমার নাম আছে তো?” শনিবার দুপুর ১২টার পর থেকেই অনলাইনে প্রকাশিত হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। একই আশ্বাস দিয়েছেন Mamata Banerjee-ও। এখন গোটা রাজ্যের নজর ঘড়ির কাঁটায়— তালিকা প্রকাশের অপেক্ষায়।

কখন প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা?

কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। দুপুর ১২টার পর থেকে ধাপে ধাপে অনলাইনে আপলোড শুরু হবে। কমিশনের দফতরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। রাজ্য জুড়েও সতর্কতা জারি।

কোথায় দেখবেন নিজের নাম?

চূড়ান্ত তালিকা দেখা যাবে জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টালেও তালিকা থাকবে। ‘Electoral Roll’ বিভাগে গিয়ে নিজের নাম অথবা EPIC নম্বর লিখে সহজেই খোঁজ করা যাবে।

অনলাইন লিঙ্ক:

Election Commission of India-এর ওয়েবসাইট

Chief Electoral Officer West Bengal-এর পোর্টাল

মোবাইল অ্যাপেও মিলবে তথ্য

নির্বাচন কমিশনের ECINET মোবাইল অ্যাপেও লগ ইন করে EPIC নম্বর দিলে স্ক্রিনে ভেসে উঠবে ভোটার সংক্রান্ত তথ্য। যদি কারও নাম মুছে দেওয়া হয়ে থাকে, তাহলে ‘Deleted’ স্ট্যাটাস দেখা যাবে। আর যাঁদের নথিতে অসংগতি রয়েছে, তাঁদের ক্ষেত্রে দেখাবে ‘Adjudicated’।

অফলাইন ব্যবস্থাও থাকছে

যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য বিডিও ও এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। জেলা শাসকের কার্যালয়েও থাকবে চূড়ান্ত তালিকা। পরবর্তীতে বুথ লেভেল অফিসার (BLO)-দের কাছেও হার্ড কপি পৌঁছবে। সরাসরি বুথে গিয়ে নাম মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।

কত নাম বাদ? কত ‘Adjudicated’?

কমিশন সূত্রে ইঙ্গিত, খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও প্রায় ৯ লক্ষ। অর্থাৎ মোট ৬৮ লক্ষ নাম আপাতত বাতিলের তালিকায়।তবে ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি থাকায় তাঁদের ‘Adjudicated’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলে তাঁদের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি

তালিকা প্রকাশ ঘিরে নির্বাচন কমিশনের দফতরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও সতর্ক অবস্থানে। সম্ভাব্য বিভ্রান্তি বা উত্তেজনা এড়াতেই এই প্রস্তুতি।

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে আজ দুপুরেই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। নাম আছে না বাদ— তা জানার জন্য অনলাইন ও অফলাইন— দুই ব্যবস্থাই রেখেছে Election Commission of India। ইতিমধ্যে অতিরিক্ত ৯ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনার খবর মিলেছে, পাশাপাশি ৬০ লক্ষ নাম ‘Adjudicated’ হিসাবে চিহ্নিত।

Leave a comment