তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াতেই নাজেহাল সাধারণ মানুষ। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন Diabetes রোগীরা। গরমে শরীরের ভেতরে নানা পরিবর্তনের ফলে হঠাৎই বেড়ে যেতে পারে রক্তে শর্করার মাত্রা—যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
গরমে কেন বাড়ে সুগারের ওঠানামা?
শরীরের ভেতরে বড় পরিবর্তন
বিশেষজ্ঞদের মতে, তীব্র গরম ও আর্দ্রতার কারণে শরীরের বিপাকক্রিয়া ও ইনসুলিন ব্যবহারের ক্ষমতা বদলে যায়। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎই বেড়ে বা কমে যেতে পারে।
জলশূন্যতাই বড় বিপদের কারণ
ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে প্রয়োজনীয় জল
চিকিৎসকদের মতে, গরমে অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে জল বেরিয়ে যায়। এতে রক্ত ঘন হয়ে গিয়ে গ্লুকোজের ঘনত্ব বাড়ে। পাশাপাশি কিডনির পক্ষেও অতিরিক্ত শর্করা বের করা কঠিন হয়ে পড়ে।
ঠান্ডা খাবারেই লুকিয়ে ফাঁদ
চিনি-ভরা পানীয়ে বাড়ছে ঝুঁকি
গরমে স্বস্তি পেতে অনেকেই ঠান্ডা পানীয়, প্যাকেটজাত জুস বা আইসক্রিম খান। কিন্তু এসব খাবারে থাকা অতিরিক্ত চিনি মুহূর্তেই রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা ডায়বেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর।
কমে যাচ্ছে শারীরিক পরিশ্রম
অলস জীবনযাপন বাড়াচ্ছে সমস্যা
গরমের কারণে অনেকেই শারীরিক কার্যকলাপ কমিয়ে দেন। সঙ্গে ঘুমের অভাব যোগ হলে বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, যা সুগার নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে।
কী কী বিষয়ে সতর্ক থাকবেন?
চারটি জরুরি টিপস মনে রাখুন
পর্যাপ্ত জল পান করুন—লেবুর শরবত, ঘোল উপকারী
ইনসুলিন ও ওষুধ ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন
বাইরে গেলে সানস্ক্রিন ও হালকা সুতির পোশাক ব্যবহার করুন
নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন
গ্রীষ্মকালে Diabetes রোগীদের জন্য বাড়ে ঝুঁকি। জলশূন্যতা, ভুল খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপন রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে—তাই খেয়াল রাখুন এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে।













