‘আমরাই ইন চার্জ’— রাখঢাক ছেঁটে ভেনেজুয়েলার তেল নিয়ে বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের

Venezuela Oil and Donald Trump: ভেনেজুয়েলার তেল খাতে সম্পূর্ণ প্রবেশাধিকার চাইলেন ডোনাল্ড ট্রাম্প। ‘আমরাই দায়িত্বে’ মন্তব্যে চরম উত্তেজনা আন্তর্জাতিক মহলে।

ভেনেজুয়েলাকে কার্যত “মৃত দেশ” বলে বর্ণনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী কারাকাসে মার্কিন পদক্ষেপের পর প্রকাশ্যে তিনি দাবি করেন, ওয়াশিংটন এখন ভেনেজুয়েলার দায়িত্বে এবং সে দেশের তেল খাতে আমেরিকার ‘পূর্ণ প্রবেশাধিকার’ থাকা উচিত।

‘আমরাই ইন চার্জ’— রাখঢাক ছেঁটে ভেনেজুয়েলার তেল নিয়ে বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের
‘আমাকে জিজ্ঞেস করবেন না কে দায়িত্বে’— তারপরই বিস্ফোরণ

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাবলির পরে কে দেশের দায়িত্বে—এই প্রশ্নে প্রথমে এড়িয়ে যান ট্রাম্প। বলেন, “আমাকে জিজ্ঞেস করবেন না কে দায়িত্বে, কারণ উত্তরটা বিতর্কিত হবে।” মুহূর্ত পরেই যোগ করেন, “মানে, আমরাই দায়িত্বে।”

‘আমরাই ইন চার্জ’— রাখঢাক ছেঁটে ভেনেজুয়েলার তেল নিয়ে বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের
ভেনেজুয়েলা ‘মৃত দেশ’, দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলাকে ‘একেবারে মৃত দেশ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, যদি তিনি নির্বাচনে হারতেন, তবে আমেরিকাও ভেনেজুয়েলার মতো অবস্থায় পৌঁছত। তাঁর ভাষায়, “ভেনেজুয়েলা হল সেই উদাহরণ, যা হতো যদি আমি না জিততাম।”

‘আমরাই ইন চার্জ’— রাখঢাক ছেঁটে ভেনেজুয়েলার তেল নিয়ে বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের
তেলের ভাণ্ডার ফের গড়তে চাই আমেরিকা

ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, দেশের পরিকাঠামো পুনর্গঠনে বড় বিনিয়োগ প্রয়োজন। তাঁর দাবি, আমেরিকান তেল সংস্থাগুলি সেই বিনিয়োগ করতে প্রস্তুত। ট্রাম্পের কথায়, “আমরাই অনেক বছর আগে এই অবকাঠামো তৈরি করেছিলাম।”

‘আমার সঙ্গে এটা করা যাবে না’— ক্ষোভ ট্রাম্পের

ভেনেজুয়েলার তেল খাত দখল হয়ে যাওয়া নিয়ে আগের প্রশাসনগুলিকে দোষারোপ করেন ট্রাম্প। বলেন, “ওরা এটা কেড়ে নিয়েছিল। এটা করা যায় না। বিশেষ করে আমার সঙ্গে নয়।” তাঁর মতে, ভুল পরিচালনার কারণেই ভেনেজুয়েলায় তেল উৎপাদন এখন তলানিতে।

‘আমরাই ইন চার্জ’— রাখঢাক ছেঁটে ভেনেজুয়েলার তেল নিয়ে বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের
মাদুরোকে আটক, তাতেই উত্তেজনা চরমে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে—এটা কি কেবল চাপ তৈরির কৌশল, নাকি দীর্ঘমেয়াদি দখলের ইঙ্গিত?

ট্রাম্পের মন্তব্য সামলাতে নামলেন মার্কো রুবিও

পরিস্থিতি সামাল দিতে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানান, আমেরিকা ভেনেজুয়েলার দৈনন্দিন শাসনভার নিতে চায় না। তাঁর দাবি, মার্কিন সম্পৃক্ততা মূলত ‘তেল কোয়ারেন্টাইন’ কার্যকর রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

‘আমরাই ইন চার্জ’— রাখঢাক ছেঁটে ভেনেজুয়েলার তেল নিয়ে বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের
ভেনেজুয়েলার তেল খাতে ‘সম্পূর্ণ প্রবেশাধিকার’ চেয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটক করার পর ট্রাম্পের দাবি, কার্যত ভেনেজুয়েলার দায়িত্ব এখন আমেরিকার হাতেই।

Leave a comment