ওজন কমাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন? কখনও কিটো, কখনও ইন্টারমিটেন্ট ফাস্টিং—নতুন নতুন ডায়েট ট্রেন্ডে বিভ্রান্ত? তাহলে স্বস্তির খবর। সম্প্রতি জার্মানির ফিটনেস কোচ কেভ এমন একটি সহজ রুটিন শেয়ার করেছেন, যা মেনে চললে কড়া ডায়েট ছাড়াই দ্রুত ওজন কমানো সম্ভব বলে দাবি।
ওজন কমানো আসলে এত কঠিন নয়
ফিটনেস কোচ কেভের মতে, চর্বি কমানোর বিষয়টিকে অকারণে জটিল করে তোলা হয়। সঠিক অভ্যাস ও নিয়মিত রুটিন মেনে চললেই শরীর দ্রুত সাড়া দেয়।
প্রথম নিয়ম: অ্যালকোহল পুরোপুরি বন্ধ
ওজন কমাতে চাইলে মদ্যপান একেবারে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন কেভ। তাঁর মতে, অ্যালকোহলে কোনও পুষ্টিগুণ নেই, বরং তা শরীরে অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ করে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়ায় বাধা দেয়।
সকালে ব্যায়ামই সেরা অস্ত্র
দিনের শুরুতেই ব্যায়াম করার উপর জোর দিয়েছেন কেভ। সকালে শরীরচর্চা করলে সারাদিন স্বাস্থ্যকর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়। তাঁর সহজ পরামর্শ—ঘুম থেকে উঠে ইলেক্ট্রোলাইট-সহ জল পান করুন এবং দিনের কাজ শুরুর আগেই ব্যায়াম সেরে ফেলুন।
স্ট্রেনথ ট্রেনিং ছাড়া ওজন কমানো অসম্পূর্ণ
শুধু কার্ডিও নয়, সপ্তাহে অন্তত ৩–৪ দিন স্ট্রেনথ ট্রেনিং করা অত্যন্ত জরুরি বলে মনে করেন কেভ। পেশি গঠন হলে শরীর বেশি ক্যালোরি খরচ করে এবং ওজন কমানোর সময় লিন মাসল বজায় থাকে।
প্রোটিন ছাড়া ফ্যাট কমবে না
কেভের মতে, ওজন কমাতে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ বাধ্যতামূলক। সাধারণ নিয়ম হিসেবে, শরীরের প্রতি পাউন্ড ওজনের জন্য প্রায় এক গ্রাম প্রোটিন খাওয়ার পরামর্শ দেন তিনি।
ঘুমের ঘাটতি মানেই ওজন কমার পথে বাধা
ডায়েট ও ব্যায়ামের পাশাপাশি ঘুমকেও সমান গুরুত্ব দেন কেভ। পর্যাপ্ত ঘুম হলে শক্তি বাড়ে, মুড ভাল থাকে এবং আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী হয়—যার সরাসরি প্রভাব পড়ে ওজন কমানোর ওপর।
১০,০০০ স্টেপ হাঁটা—সময় না বাড়িয়েই
আলাদা সময় বের করার প্রয়োজন নেই। কেভ জানান, কাজের ফাঁকে ফাঁকে ১–২ ঘণ্টা হাঁটলেই দিনে ১০,০০০ স্টেপ পূরণ করা সম্ভব, যা ওজন কমানোর জন্য অত্যন্ত কার্যকর।
ওজন কমানো মানেই কড়া ডায়েট বা কঠিন ব্যায়াম নয়। জার্মানির ফিটনেস কোচ কেভের সহজ রুটিন মেনে চললে মাত্র ৩ মাসে ২২ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব—এমন দাবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।













