College Admission 2026: বিনা খরচে কলেজে ভর্তির আবেদন! ১৮ মে থেকেই শুরু অনলাইন প্রক্রিয়া, জেনে নিন পুরো সূচি

WBCAP পোর্টালে ১৮ মে থেকে শুরু পশ্চিমবঙ্গের কলেজে ভর্তি প্রক্রিয়া। ১ জুন পর্যন্ত চলবে আবেদন। জেনে নিন যোগ্যতা, সময়সূচি ও আবেদন পদ্ধতি।

কলেজে ভর্তি নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের উদ্বেগ কমাতে এবারও কেন্দ্রীয় অনলাইন ভর্তি পদ্ধতি চালু রাখছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। বাড়িতে বসেই অনলাইনে আবেদন, মেধার ভিত্তিতে ভর্তি এবং এসএমএসে আপডেট— সব মিলিয়ে আরও সহজ ও স্বচ্ছ হতে চলেছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া।

College Admission 2026: বিনা খরচে কলেজে ভর্তির আবেদন! ১৮ মে থেকেই শুরু অনলাইন প্রক্রিয়া, জেনে নিন পুরো সূচি

কবে থেকে শুরু আবেদন?

সরকারি সূচি অনুযায়ী, আগামী ১৮ মে থেকে চালু হবে ‘WBCAP’ কেন্দ্রীয় অনলাইন অ্যাডমিশন পোর্টাল। ওই দিন থেকেই শুরু হবে রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া, যা চলবে ১ জুন পর্যন্ত।এরপর ৯ জুন প্রকাশিত হবে কলেজ ও কোর্সভিত্তিক মেধা তালিকা এবং আসন বণ্টনের তালিকা। প্রথম দফার ভর্তি চলবে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত।

দ্বিতীয় দফার ভর্তি কবে?

প্রথম পর্যায়ের ভর্তি শেষ হওয়ার পর ২০ জুন প্রকাশিত হবে আপডেটেড আসন বণ্টনের তালিকা। এরপর ২০ জুন থেকে ২৩ জুন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।অন্যদিকে ২৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া পড়ুয়াদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। সব ঠিক থাকলে আগামী ৬ জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে পারে বলে জানানো হয়েছে।

সম্পূর্ণ অনলাইনেই হবে ভর্তি

এবারও পুরো ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে। পড়ুয়াদের কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য কলেজে সশরীরে উপস্থিত থাকতে হবে না। আবেদন, আসন বণ্টন, ভর্তি ফি জমা— সবই করা যাবে অনলাইন পোর্টালের মাধ্যমে।প্রতিটি ধাপের তথ্য এসএমএস ও ই-মেইলের মাধ্যমে জানানো হবে শিক্ষার্থীদের। এছাড়াও পোর্টালে থাকছে ব্যবহারকারী নির্দেশিকা ও টিউটোরিয়াল, যাতে আবেদন প্রক্রিয়া বুঝতে সুবিধা হয়।

কোথায় আবেদন করবেন?

পড়ুয়ারা রাজ্যের উচ্চশিক্ষা পোর্টাল

Banglar Uchchashiksha Portal

অথবা

WBCAP Admission Portal

-এ গিয়ে আবেদন করতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আবেদন করার জন্য কোনও ফি লাগবে না।

কারা আবেদন করতে পারবেন?

দেশের যে কোনও স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারতীয় পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

একজন আবেদনকারী সর্বাধিক ২৫টি কোর্স বা প্রোগ্রামে আবেদন করার সুযোগ পাবেন। ফলে নিজের পছন্দ অনুযায়ী একাধিক কলেজ ও বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকছে।

College Admission 2026: বিনা খরচে কলেজে ভর্তির আবেদন! ১৮ মে থেকেই শুরু অনলাইন প্রক্রিয়া, জেনে নিন পুরো সূচি

কোন কোন প্রতিষ্ঠান এই পোর্টালের বাইরে?

যদিও রাজ্যের ৪৬০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সাধারণ ডিগ্রি কলেজ ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই কেন্দ্রীয় পোর্টালের আওতায় থাকছে, তবে কয়েকটি প্রতিষ্ঠানকে এর বাইরে রাখা হয়েছে।

এই তালিকায় রয়েছে—

Presidency University

Jadavpur University

স্বায়ত্তশাসিত কলেজ

সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান

আইন কলেজ

শিক্ষক প্রশিক্ষণ কলেজ

ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি ও চারুকলা সংক্রান্ত প্রতিষ্ঠান

College Admission 2026: বিনা খরচে কলেজে ভর্তির আবেদন! ১৮ মে থেকেই শুরু অনলাইন প্রক্রিয়া, জেনে নিন পুরো সূচি

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনেও ভর্তি

এই কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ার আওতায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন মোট ২৫টি কলেজেও ভর্তি নেওয়া হবে। ফলে উত্তরবঙ্গের পড়ুয়ারাও একই পোর্টালের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

College Admission 2026: বিনা খরচে কলেজে ভর্তির আবেদন! ১৮ মে থেকেই শুরু অনলাইন প্রক্রিয়া, জেনে নিন পুরো সূচি

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই রাজ্যে শুরু হতে চলেছে স্নাতক স্তরে কলেজে ভর্তির প্রক্রিয়া। আগামী ১৮ মে থেকে চালু হচ্ছে কেন্দ্রীয় অনলাইন অ্যাডমিশন পোর্টাল ‘WBCAP’। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। ১ জুন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া।

Leave a comment