পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পে ইতিমধ্যেই বহু যুবক-যুবতী আবেদন করেছেন। দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে অনলাইন পোর্টাল—সব জায়গাতেই ছিল ভিড়। তবে আবেদন জমা দেওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন—ফর্মটি গ্রহণ করা হয়েছে তো? এখন সেই উত্তর মিলবে হাতের মুঠোয়, মোবাইলেই।
![]()
যুবসাথী প্রকল্পে ব্যাপক সাড়া: অনলাইন ও ক্যাম্পে আবেদনকারীর ঢল
Yuva Sathi প্রকল্প রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে। চাকরিপ্রার্থী ও পড়ুয়াদের মধ্যে এই স্কিম নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। অনলাইন আবেদন ছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে সরাসরি ফর্ম জমা দিয়েছেন অনেকে। ফলে স্বাভাবিকভাবেই স্ট্যাটাস জানার আগ্রহ তুঙ্গে।
কীভাবে দেখবেন আবেদন স্ট্যাটাস? রইল সহজ অনলাইন পদ্ধতি
আবেদনকারীরা অফিসিয়াল পোর্টাল APAS Portal-এ গিয়েই স্ট্যাটাস চেক করতে পারবেন।
ধাপে ধাপে প্রক্রিয়া:
মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে পোর্টালে প্রবেশ করুন।
হোমপেজে থাকা ‘Check Status’ অপশনে ক্লিক করুন।
আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর লিখুন।
ক্যাপচা কোড পূরণ করে ‘Get OTP’ বেছে নিন।
মোবাইলে আসা OTP দিয়ে ‘Verify Pin’ করলে স্ক্রিনে আপনার আবেদনের বর্তমান তথ্য দেখা যাবে।যদি রেজিস্ট্রেশন সফল হয়, তাহলে অ্যাপ্লিকেশন নম্বর দেখা যাবে। প্রয়োজনে ‘Application Form’ অপশন থেকে ফর্ম ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।
![]()
অফলাইনে আবেদন করলে অনলাইনে নাম না এলে কী করবেন?
অনেক আবেদনকারী জানিয়েছেন, অফলাইন ফর্ম জমা দেওয়ার পর অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না। নিয়ম অনুযায়ী, যতক্ষণ না অফলাইন আবেদন সিস্টেমে আপলোড হচ্ছে, ততক্ষণ অনলাইন আবেদন করা সম্ভব।পরে যখন অফলাইন ফর্ম প্রসেস হবে, তখন আধার বা মোবাইল নম্বরের ভিত্তিতে একটি আবেদন ‘Already Enrolled’ হিসেবে দেখাতে পারে। সাধারণত অনলাইন আবেদনটিই বহাল থাকে।
‘Approved’ দেখাচ্ছে না কেন? অপেক্ষা করতেই হবে
বর্তমানে পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কি না, সেটুকুই দেখা যাচ্ছে। আবেদনটি যাচাইকরণ বা অনুমোদনের কোন পর্যায়ে রয়েছে, তা এখনও আপডেট হয়নি। অর্থাৎ ‘Approved’ বা ‘Rejected’ স্ট্যাটাস জানতে আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন? তাহলে নিশ্চিন্তে মোবাইল থেকেই স্ট্যাটাস দেখে নিন। রেজিস্ট্রেশন নম্বর থাকলে বুঝবেন আবেদন সিস্টেমে রয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের তথ্য পেতে এখনও সময় লাগবে। নিয়মিত পোর্টাল চেক করাই আপাতত সেরা উপায়।
![]()
রাজ্যের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন করার পর অনেকেই জানতে চাইছেন—নাম নথিভুক্ত হয়েছে কি না। এখন বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে অফিসিয়াল পোর্টালে ঢুকে সহজেই স্ট্যাটাস দেখা যাচ্ছে। কীভাবে দেখবেন, অনলাইন-অফলাইন ডুপ্লিকেট হলে কী হবে—রইল বিস্তারিত।













