তাপপ্রবাহে হাঁসফাঁস পরিস্থিতি। সকাল থেকে রাত— ঘরে ঘরে চলছে এসি। কিন্তু যত বাড়ছে গরম, ততই বাড়ছে বিদ্যুতের বিলের চাপ। অনেকেই মনে করেন, এসির সঙ্গে ফ্যান চালালে খরচ দ্বিগুণ হয়। বাস্তবে কিন্তু ছবিটা একেবারেই আলাদা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সঠিক কৌশলে AC এবং Ceiling Fan একসঙ্গে ব্যবহার করলে মাসে হাজার টাকাও সাশ্রয় সম্ভব।
![]()
২৮ ডিগ্রিতেই লুকিয়ে বড় সেভিংস
অনেকেই ভুল করে এসির তাপমাত্রা ২০ বা ২২ ডিগ্রিতে নামিয়ে দেন। এতে কম্প্রেসরকে বেশি সময় কাজ করতে হয় এবং বিদ্যুতের খরচ দ্রুত বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে AC সেট করাই সবচেয়ে কার্যকর।এই তাপমাত্রায় যদি সিলিং ফ্যান মাঝারি গতিতে চালানো হয়, তাহলে ঠান্ডা হাওয়া ঘরের প্রতিটি কোণে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ঘর আরামদায়ক ঠান্ডা থাকে, অথচ AC-কে অতিরিক্ত চাপ নিতে হয় না।
ফ্যানের ‘এই’ স্পিডেই আসল ম্যাজিক
অনেকেই ভাবেন ফ্যান ফুল স্পিডে চালালেই বেশি ঠান্ডা লাগবে। কিন্তু বাস্তবে সেটাই সবচেয়ে বড় ভুল। বিশেষজ্ঞদের মতে, AC চলাকালীন Ceiling Fan-এর আদর্শ গতি হল মিডিয়াম বা ২ থেকে ৩ নম্বর স্পিড।অতিরিক্ত স্পিডে ফ্যান চালালে শরীরে অস্বস্তি বাড়তে পারে, আবার বিদ্যুৎও বেশি খরচ হয়। মাঝারি গতিতে ফ্যান চালালে ঘরের ঠান্ডা বাতাস সমানভাবে ছড়িয়ে পড়ে এবং কম তাপমাত্রায় AC চালানোর দরকার পড়ে না।
![]()
AC-র কম্প্রেসরের উপর চাপ কমে যায়
সিলিং ফ্যানের প্রধান কাজ হল বাতাসকে সার্কুলেট করা। AC ঠান্ডা বাতাস তৈরি করলেও সেই হাওয়া ঘরের প্রতিটি অংশে দ্রুত পৌঁছায় না। ফ্যান সেই ঠান্ডা বাতাস ঘুরিয়ে পুরো ঘরকে দ্রুত ঠান্ডা করে।ফলে AC বারবার অন-অফ হয় না এবং কম্প্রেসরের কাজও কমে যায়। দীর্ঘমেয়াদে এতে শুধু বিদ্যুৎ সাশ্রয়ই নয়, AC-র আয়ুও বাড়তে পারে।
মাসে কতটা সাশ্রয় সম্ভব?
ধরা যাক, আপনি প্রতিদিন ৮ ঘণ্টা AC ব্যবহার করেন। যদি ২২ ডিগ্রির বদলে ২৮ ডিগ্রিতে AC চালিয়ে সঙ্গে মাঝারি গতিতে ফ্যান ব্যবহার করেন, তাহলে মাসিক বিদ্যুৎ বিল ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে মনে করছেন শক্তি বিশেষজ্ঞরা।বিশেষ করে ইনভার্টার AC ব্যবহারকারীরা এই কৌশলে আরও বেশি সেভিংস পেতে পারেন।
![]()
শুধু ফ্যান চালালেই হবে না, মানতে হবে এই টিপসও
বিদ্যুৎ বিল কমাতে শুধু AC আর ফ্যান একসঙ্গে চালালেই হবে না। কয়েকটি সাধারণ নিয়মও মেনে চলা জরুরি—
দরজা-জানলা ভালভাবে বন্ধ রাখুন
AC-র ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন
দিনের বেলা মোটা পর্দা ব্যবহার করুন
ঘরে অযথা গরম তৈরি করে এমন যন্ত্র কম চালান
ঘর ঠান্ডা হয়ে গেলে Sleep Mode ব্যবহার করুন
![]()
গরমে এসি ছাড়া উপায় নেই, কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল দেখলে মাথায় হাত পড়ছে বহু মানুষের। বিশেষজ্ঞদের মতে, সঠিক তাপমাত্রায় AC চালিয়ে তার সঙ্গে নির্দিষ্ট গতিতে সিলিং ফ্যান ব্যবহার করলে ঘর দ্রুত ঠান্ডা হয়, কমে কম্প্রেসরের উপর চাপ এবং উল্লেখযোগ্য ভাবে বাঁচতে পারে বিদ্যুৎ। তবে ফ্যানের গতি ভুল হলেই উল্টো বাড়তে পারে খরচ।








