চোখ হলুদ? প্রস্রাব গাঢ়? শরীর দিচ্ছে ভয়ঙ্কর ইঙ্গিত! হতে পারে লিভারের মারাত্মক রোগের লক্ষণ

চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, গাঢ় প্রস্রাব বা অতিরিক্ত দুর্বলতা— এগুলি লিভারের রোগের ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা ও প্রতিরোধের উপায় জানুন।

বর্তমানের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অতিরিক্ত জাঙ্ক ফুড, মানসিক চাপ ও অনিয়মিত খাদ্যাভ্যাসের জেরে দ্রুত বাড়ছে লিভারের রোগ। একসময় যা মূলত বয়স্কদের মধ্যে দেখা যেত, এখন তা কমবয়সিদের মধ্যেও ভয় ধরাচ্ছে। চিকিৎসকদের মতে, লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এর সামান্য সমস্যাকেও অবহেলা করা উচিত নয়। কারণ, শরীরের কিছু ছোট পরিবর্তনই হতে পারে বড় রোগের পূর্বাভাস।

চোখ হলুদ? প্রস্রাব গাঢ়? শরীর দিচ্ছে ভয়ঙ্কর ইঙ্গিত! হতে পারে লিভারের মারাত্মক রোগের লক্ষণ

চোখের রং বদলালেই সতর্ক হন

বিশেষজ্ঞ এস কে সারিনের মতে, লিভারের সমস্যার অন্যতম প্রথম লক্ষণ দেখা যায় চোখে। যদি চোখের সাদা অংশ ধীরে ধীরে হলুদ হয়ে যেতে শুরু করে, তাহলে সেটিকে সাধারণ ক্লান্তি বা দুর্বলতা ভেবে এড়িয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে।চিকিৎসকদের ভাষায়, এটি শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে। আর এই বিলিরুবিনই লিভারের সমস্যার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক।

কেন হলুদ হয়ে যায় চোখ?

শরীরে পুরনো লোহিত রক্তকণিকা ভাঙলে বিলিরুবিন তৈরি হয়। সাধারণ অবস্থায় লিভার সেই পদার্থ শরীর থেকে ছেঁকে বের করে দেয়। কিন্তু লিভার ঠিকভাবে কাজ না করলে বিলিরুবিন শরীরে জমতে শুরু করে।তার প্রভাব প্রথমেই পড়ে চোখে। ফলে চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। অনেক ক্ষেত্রেই এর সঙ্গে ত্বকের রংও বদলে যেতে পারে।

প্রস্রাবের রং গাঢ়? হালকাভাবে নেবেন না

বিশেষজ্ঞদের মতে, যদি চোখ হলুদ হওয়ার পাশাপাশি প্রস্রাবের রং অত্যন্ত গাঢ় হলুদ বা বাদামি হয়ে যায়, তাহলে তা লিভারের গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে।এর সঙ্গে যদি অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, ক্ষুধামন্দা বা বমিভাবও থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চোখ হলুদ? প্রস্রাব গাঢ়? শরীর দিচ্ছে ভয়ঙ্কর ইঙ্গিত! হতে পারে লিভারের মারাত্মক রোগের লক্ষণ

কোন কোন রোগের ইঙ্গিত দিতে পারে এই লক্ষণ?

চিকিৎসকদের মতে, এই ধরনের উপসর্গ একাধিক গুরুতর রোগের সঙ্গে যুক্ত হতে পারে। যেমন—

জন্ডিস

হেপাটাইটিস

ফ্যাটি লিভার

লিভার ইনফেকশন

লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া

সময়ে পরীক্ষা করালে রোগ প্রাথমিক স্তরেই ধরা পড়তে পারে এবং চিকিৎসাও সহজ হয়।

কীভাবে সুস্থ রাখবেন লিভার?

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাপনই লিভারকে সুস্থ রাখার সবচেয়ে বড় উপায়।

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন—

সবুজ শাকসবজি

তাজা ফল

শস্যদানা

প্রোটিনসমৃদ্ধ খাবার

অন্যদিকে অতিরিক্ত ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি ও অ্যালকোহল লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

চোখ হলুদ? প্রস্রাব গাঢ়? শরীর দিচ্ছে ভয়ঙ্কর ইঙ্গিত! হতে পারে লিভারের মারাত্মক রোগের লক্ষণ

নিয়মিত ব্যায়াম ও জল পান অত্যন্ত জরুরি

স্থূলতা বর্তমানে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের অন্যতম বড় কারণ বলে মনে করছেন চিকিৎসকেরা। তাই শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।সঙ্গে পর্যাপ্ত জল পান শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। পাশাপাশি হেপাটাইটিস এ ও বি-র টিকা নেওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চোখ হলুদ? প্রস্রাব গাঢ়? শরীর দিচ্ছে ভয়ঙ্কর ইঙ্গিত! হতে পারে লিভারের মারাত্মক রোগের লক্ষণ

লিভারের সমস্যা প্রথমে নীরবে শরীরে বাসা বাঁধলেও কিছু বিশেষ লক্ষণ আগেভাগেই সতর্কবার্তা দেয়। বিশেষজ্ঞদের মতে, চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং গাঢ় হওয়া বা অতিরিক্ত দুর্বলতা— এগুলি লিভারের গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। সময়মতো পরীক্ষা না করালে বাড়তে পারে বিপদ।

Leave a comment