Lunch After Sleepiness: লাঞ্চের পরেই চোখে ঘুম? অফিসে বসেই ঝিমুনি কাটাতে ৫ কার্যকর উপায়

অফিসে লাঞ্চের পর ঘুমে ঢুলছেন? জানুন ৫টি সহজ উপায়—যেগুলি মেনে চললে মুহূর্তে কেটে যাবে ‘আফটারনুন স্লাম্প’।

অফিসের ব্যস্ত রুটিনের মাঝে লাঞ্চের পরেই যেন শরীর হার মানে। চোখে নেমে আসে ঘুম, মন চায় একটু বিশ্রাম। কিন্তু কাজের চাপের মাঝে তা সম্ভব নয়। তাই এই সমস্যার সহজ সমাধান জানা জরুরি।

Lunch After Sleepiness: লাঞ্চের পরেই চোখে ঘুম? অফিসে বসেই ঝিমুনি কাটাতে ৫ কার্যকর উপায়

একটানা স্ক্রিনে তাকিয়ে থাকবেন না

কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ কাজ করলে চোখ ও মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতি ২০ মিনিট অন্তর ছোট বিরতি নিন। চোখে ঠান্ডা জলের ঝাপটা দিলে ফ্রেশ লাগবে।

জলশূন্যতা এড়ান

অনেক সময় শরীরে জলের অভাবে ক্লান্তি ও ঘুম ভাব আসে। তাই কাজের ফাঁকে ফাঁকে জল খান। এতে শরীর সতেজ থাকবে এবং কাজের এনার্জি বাড়বে।

মাঝে মাঝে উঠে হাঁটুন

একটানা বসে থাকলে শরীর আরও অলস হয়ে যায়। ঝিমুনি এলে সিট থেকে উঠে একটু হাঁটাহাঁটি করুন বা সহকর্মীদের সঙ্গে কথা বলুন। এতে মন ও শরীর দুই-ই চাঙ্গা হবে।

Lunch After Sleepiness: লাঞ্চের পরেই চোখে ঘুম? অফিসে বসেই ঝিমুনি কাটাতে ৫ কার্যকর উপায়

লেবু বা পিপারমিন্টের গন্ধ নিন

লেবু বা পিপারমিন্টের গন্ধ মস্তিষ্ককে সতেজ করে। ঝিমুনি এলে এই ধরনের ফ্রেশ সুগন্ধ দ্রুত ঘুম কাটাতে সাহায্য করে।

ডিপ ব্রিদিংয়ে ম্যাজিক

চোখ বন্ধ করে ৪ সেকেন্ড শ্বাস নিন, ৪ সেকেন্ড ছাড়ুন। এই সহজ শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মুহূর্তে মস্তিষ্ককে সক্রিয় করে তোলে এবং ঘুম ভাব দূর করে।

Lunch After Sleepiness: লাঞ্চের পরেই চোখে ঘুম? অফিসে বসেই ঝিমুনি কাটাতে ৫ কার্যকর উপায়

লাঞ্চের পর অফিসে বসে ঘুমে ঢুলুঢুলু ভাব—এটাই ‘আফটারনুন স্লাম্প’। তবে কিছু সহজ অভ্যাস বদল করলেই এই সমস্যার সমাধান সম্ভব। নিয়মিত বিরতি, পর্যাপ্ত জলপান, সামান্য হাঁটা-চলা—এই ৫ টোটকায় মিলতে পারে তাত্ক্ষণিক স্বস্তি।

Leave a comment