গ্ল্যামার ও গ্রাউন্ডের মেলবন্ধন
বলিউড ও ক্রিকেট—ভারতের দুই আবেগ। এই দুই জগতের তারকারা যখন প্রেমে জড়ান, তখন তা নিয়ে উত্তেজনার শেষ থাকে না। ঠিক তেমনই এক সময় শিরোনামে উঠে এসেছিল ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত ও ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজার নাম। প্রেম, বিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন—সব মিলিয়ে গল্পটা ছিল রূপকথার মতো।
প্রেমের শুরু: ক্যামেরার সামনে প্রথম দেখা
সময়টা নব্বইয়ের দশক। কেরিয়ারের শিখরে দু’জনেই। একটি ফটোশুটে প্রথম সাক্ষাৎ, সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। অজয় তখন শুধু মাঠের তারকা নন, বলিউডেও পা রাখার স্বপ্ন দেখছিলেন। শোনা যায়, মাধুরী নিজে উদ্যোগ নিয়ে অজয়ের জন্য সিনেমার দরজা খোলার চেষ্টা করেছিলেন।
রাজপরিবারের উত্তরাধিকারী জাদেজা
অজয় জাদেজা ছিলেন নওয়ানগর রাজপরিবারের সদস্য। মাঠে আগ্রাসী ব্যাটিং, বাইরে রাজকীয় ব্যক্তিত্ব—সব মিলিয়ে জনপ্রিয়তার শিখরে ছিলেন তিনি। ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার হিসেবেই পরিচিত ছিলেন জাদেজা।
বলিউডের অপ্রতিদ্বন্দ্বী রানী মাধুরী
অন্যদিকে মাধুরী দীক্ষিত—নামটাই ছিল ব্র্যান্ড। ‘তেজাব’, ‘খলনায়ক’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দেবদাস’—একটার পর একটা ব্লকবাস্টার। নব্বইয়ের দশকে তিনি ছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন।
টার্নিং পয়েন্ট: ম্যাচ ফিক্সিং বিতর্ক
১৯৯৯ সাল। ভারতীয় ক্রিকেট কাঁপছে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে। সেই বিতর্কে জড়িয়ে পড়ে অজয় জাদেজার নাম। এখান থেকেই বদলে যায় সবকিছু। সম্পর্কের মধ্যে তৈরি হয় দূরত্ব, অনিশ্চয়তা আর চাপ।
একটাই কারণেই ভাঙল বিয়ে?
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, এই বিতর্কের কালিমা নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে টানতে চাননি মাধুরী। সিদ্ধান্ত নেন সম্পর্ক থেকে সরে আসার। প্রায় বিয়ে পর্যন্ত পৌঁছে যাওয়া সম্পর্ক আচমকাই থেমে যায় সেখানেই।
দু’জনের আলাদা নতুন জীবন
এরপরই মাধুরী বিয়ে করেন আমেরিকান চিকিৎসক ডঃ শ্রীরাম নেনেকে। সংসার পেতেড় পাড়ি দেন তিনি। অন্যদিকে অজয় জাদেজা বিয়ে করেন তাঁর ছোটবেলার বন্ধু অদিতি জেটলিকে—রাজনীতিবিদ জয়া ও অশোক জেটলির কন্যা।
নব্বইয়ের দশকে বলিউড ও ক্রিকেট—দুই দুনিয়ার আলোচিত প্রেম ছিল মাধুরী দীক্ষিত ও অজয় জাদেজার সম্পর্ক। বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ভেঙে যায় সেই সম্পর্ক। কেন? ম্যাচ ফিক্সিং বিতর্কই কি একমাত্র কারণ?













