ক্যামেরা মানেই শুধু ফটো? ধারণা বদলানোর সময় এসেছে
আজকাল ভালো ক্যামেরার জন্যই অনেকেই স্মার্টফোন কেনেন। কিন্তু ফোনের ক্যামেরা যে শুধু ছবি আর ভিডিওতেই আটকে নেই, তা জানলে অবাক হবেন। আধুনিক স্মার্টফোন ক্যামেরা এখন একসঙ্গে ম্যাগনিফায়ার, স্ক্যানার, অনুবাদক এমনকি মাপজোকের যন্ত্র হিসেবেও কাজ করতে পারে।
রিমোট কাজ করছে না? ক্যামেরাই দেবে উত্তর
টিভি বা এসির রিমোট হঠাৎ কাজ বন্ধ করে দিলে অনেকেই ভাবেন রিমোট নষ্ট। কিন্তু ফোনের ক্যামেরা দিয়েই সহজে বোঝা যায় সমস্যাটা কোথায়।
রিমোটটি ক্যামেরার সামনে ধরে বোতাম চাপুন।
স্ক্রিনে যদি আইআর সেন্সর থেকে হালকা নীল বা বেগুনি আলো দেখা যায়, তাহলে রিমোট ঠিক আছে।
আলো না দেখালে বুঝবেন ব্যাটারি শেষ বা রিমোট খারাপ।
ম্যাগনিফাইং গ্লাস ছাড়াই ছোট লেখা পড়ুন
চোখে কম দেখলে বা খুব ছোট অক্ষরে লেখা পড়তে সমস্যা হলে ফোনের ক্যামেরাই হতে পারে আপনার ভরসা।আজকের স্মার্টফোনে জুম ও অটো-ফোকাস এত উন্নত যে ক্যামেরাকে ম্যাগনিফাইং গ্লাসের মতো ব্যবহার করা যায়। ফ্ল্যাশ অন করলে আরও স্পষ্টভাবে লেখা বা ছোট জিনিস দেখা সম্ভব।
স্কেল নেই? ক্যামেরাতেই হবে মাপজোক
হঠাৎ কোনো জিনিস মাপার দরকার পড়েছে, কিন্তু স্কেল নেই?
আইফোন ব্যবহারকারীরা সরাসরি Measure App ব্যবহার করতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোনে Play Store-এ রয়েছে একাধিক Measure অ্যাপ।
ক্যামেরার সাহায্যে ঘরের দৈর্ঘ্য, টেবিলের প্রস্থ বা ছোটখাটো জিনিসের মাপ খুব সহজেই জানা যায়।
বিদেশে গিয়ে ভাষা সমস্যা? ক্যামেরাই অনুবাদক
বিদেশ ভ্রমণে বা ভিন্ন ভাষার মেনু দেখলে সমস্যায় পড়েন? সমাধান লুকিয়ে আছে ফোনের ক্যামেরাতেই।
Google Translate-এর ক্যামেরা ফিচার ব্যবহার করে অন্য ভাষার লেখা রিয়েল-টাইমে বাংলায় বা ইংরেজিতে অনুবাদ করা যায়। ফলে ভাষার বাধা আর সমস্যা নয়।
কোনও জিনিস কী? ক্যামেরা তুললেই মিলবে তথ্য
রাস্তায় হাঁটতে গিয়ে কারও জুতো, ঘড়ি বা পোশাক পছন্দ হয়েছে?
Google Lens খুলে ক্যামেরা ধরলেই ফোন নিজে থেকেই সেই জিনিস সম্পর্কে অনলাইনে খোঁজ করে তথ্য দেখিয়ে দেবে। আলাদা করে ঘণ্টার পর ঘণ্টা সার্চ করার প্রয়োজন নেই।
স্ক্যানার ছাড়াই ডকুমেন্ট স্ক্যান
আজকাল আলাদা স্ক্যানার রাখার দরকার নেই। ফোনের ক্যামেরাই হয়ে উঠতে পারে পূর্ণাঙ্গ স্ক্যানার।
বেশিরভাগ স্মার্টফোনেই ডকুমেন্ট স্ক্যান করার ফিচার আগে থেকেই থাকে। মাত্র কয়েক সেকেন্ডেই কাগজ স্ক্যান করে PDF বা ছবি আকারে পাঠানো যায়।
স্মার্টফোন ক্যামেরা মানেই শুধু ছবি বা ভিডিও—এই ধারণা এখন পুরোনো। রিমোট পরীক্ষা থেকে অনুবাদ, স্ক্যানিং, মাপজোক—সবই সম্ভব ফোনের ক্যামেরায়। আশ্চর্যের বিষয়, এই ফিচারগুলোর কথা ৯৯.৯৯% মানুষই জানেন না।













