সোনা কেনার শুভ দিন মানেই অক্ষয় তৃতীয়া। আর সেই উপলক্ষেই বাজারে এখন অফারের বন্যা। গয়না থেকে ডিজিটাল গোল্ড—সব ক্ষেত্রেই মিলছে বিশেষ সুবিধা, যা ক্রেতাদের জন্য বড় সঞ্চয়ের সুযোগ তৈরি করছে।
কেন এত গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া?
Akshaya Tritiya-র দিনে সোনা কেনা সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। এই দিনে বহু মানুষ গয়না, কয়েন বা বার কেনেন। ফলে জুয়েলারি ব্যবসার বড় অংশের বিক্রিই এই দিন ঘিরে হয়।
মেকিং চার্জে বড় ছাড়ের অফার
Malabar Gold & Diamonds
৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিশেষ অফার ঘোষণা করেছে। সোনার গয়নার মেকিং চার্জে ৩০% পর্যন্ত ছাড় মিলছে। পাশাপাশি নির্দিষ্ট হীরের গয়নাতেও থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
ডিজিটাল গোল্ডে বাড়তি লাভের সুযোগ
Jio Financial Services
-এর অফারে ১৯–২১ এপ্রিলের মধ্যে ২০০০ টাকা বা তার বেশি ডিজিটাল গোল্ড কিনলে মিলবে ১% অতিরিক্ত সোনা। এছাড়া বড় অঙ্কে বিনিয়োগ করলে থাকছে মেগা ড্র-এ জেতার সুযোগ।
ক্যাশব্যাক ও ভাউচার অফার
Joyalukkas
‘অক্ষয় তৃতীয়া ক্যাশব্যাক উৎসব’-এ বিভিন্ন কেনাকাটায় ভাউচার দিচ্ছে। হীরা, সোনা ও রুপোর গয়নায় নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় আলাদা আলাদা ক্যাশব্যাক সুবিধা মিলছে।
ল্ড প্রাইস লক—দাম বাড়লেও চিন্তা নেই
Tanishq ও Kisna Diamond & Gold Jewellery
গ্রাহকদের জন্য ‘গোল্ড প্রাইস লক’ সুবিধা এনেছে। অগ্রিম টাকা দিয়ে আগে থেকেই সোনার দাম লক করে রাখা যাবে। পরে দাম বাড়লেও কম দামে কেনা সম্ভব হবে।
Akshaya Tritiya ২০২৬-কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জুয়েলারি ব্র্যান্ড এনেছে একাধিক আকর্ষণীয় অফার। মেকিং চার্জে ছাড়, ক্যাশব্যাক, ডিজিটাল গোল্ড বোনাস ও ‘গোল্ড প্রাইস লক’ সুবিধায় এবার কম দামে সোনা কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।













