১১ বছর জেলে অভিযুক্ত, জামিন খারিজ—দৈনিক শুনানির নির্দেশ দিল আলিপুর আদালত

২০১৫ সালের আনন্দপুর খুন মামলায় ১১ বছর ধরে জেলবন্দি অভিযুক্তের জামিন খারিজ। আলিপুর আদালতের নির্দেশ, ২৭ এপ্রিল থেকে প্রতিদিন শুনানি হবে মামলার।

দীর্ঘ ১১ বছর কারাবন্দি, তবুও শেষ হয়নি বিচার। সহকর্মী খুনের অভিযোগে গ্রেপ্তার আব্দুল রহমান মোল্লা ওরফে নিশানের জামিনের আবেদন খারিজ করলেও দ্রুত ট্রায়াল শেষ করার নির্দেশ দিল আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। আগামী ২৭ এপ্রিল থেকে মামলার দৈনিক শুনানি হবে।

২০১৫-র খুন, সিসিটিভির সূত্রে গ্রেপ্তার

ঘটনাটি Anandapur থানার অন্তর্গত একটি কারখানায়। ২০১৫ সালের জুলাই মাসে সহকর্মী সরফুদ্দিন বেগকে বচসার জেরে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে আব্দুলের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই তিনি জেলবন্দি।

সাক্ষ্য গ্রহণে থমকে ট্রায়াল

সরকারি চার্জশিটে থাকা ১০ জন সাক্ষীর মধ্যে মাত্র পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বাকি সাক্ষীদের আদালতে হাজির করানো যায়নি বলে অভিযোগ। এমনকি সিসিটিভি ফুটেজ জমা পড়লেও হায়দরাবাদ বা দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে তার অথেন্টিকেশন রিপোর্ট এখনও আদালতে দাখিল করা হয়নি বলে দাবি প্রতিরক্ষা আইনজীবীদের।

স্কিৎজোফ্রেনিয়ার যুক্তি তুলে জামিনের আবেদন

প্রতিরক্ষা আইনজীবী শুভময় সমাদ্দার ও মৌমিতা ভৌমিক আদালতে যুক্তি দেন, অভিযুক্ত স্কিৎজোফ্রেনিয়ায় ভুগছেন এবং দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া স্থগিত থাকায় তাঁর মৌলিক অধিকারের লঙ্ঘন হচ্ছে। এই পরিস্থিতিতে জামিন প্রাপ্য বলেই দাবি করা হয়।তবে আদালত জামিন মঞ্জুর না করলেও মামলার অযথা বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দেয়।

২৭ এপ্রিল থেকে প্রতিদিন শুনানি

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল থেকে প্রতিদিন এই মামলার শুনানি হবে। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার উপর জোর দিয়েছে আদালত। আইনজীবীদের একাংশের মতে, দীর্ঘদিন বিচার আটকে থাকার প্রেক্ষিতে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

২০১৫ সালে সহকর্মী খুনের অভিযোগে গ্রেপ্তার আব্দুল রহমান মোল্লা ওরফে নিশান প্রায় ১১ বছর ধরে জেলে। বিচারপ্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত থাকায় জামিনের আবেদন করা হলেও তা খারিজ করেছে Alipore District and Sessions Court। তবে আগামী ২৭ এপ্রিল থেকে প্রতিদিন শুনানির নির্দেশ দিয়েছে আদালত।

Leave a comment