আলিপুরদুয়ার: সরকারি চাকরির খোঁজে থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। জেলা সমাজকল্যাণ দফতরের (District Welfare Social Department) অধীনে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাশ থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিভিন্ন যোগ্যতায় মিলবে চাকরির সুযোগ। ইতিমধ্যেই অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটে নিয়োগ
সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটে প্রটেকশন অফিসার পদে একজন কর্মী নিয়োগ করা হবে।
পদসংখ্যা: ১
সংরক্ষণ: তফসিলি জাতির জন্য
বয়সসীমা: ১৮–৪৫ বছর
যোগ্যতা: সোসিওলজি / আইন / কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
লিগাল কাম প্রবেশন অফিসার ও সোশ্যাল ওয়ার্কার
লিগাল কাম প্রবেশন অফিসার পদে সকল যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স: ১৮–৪৫ বছর
যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক
এছাড়াও সোশ্যাল ওয়ার্কার পদে দু’জন কর্মী নেওয়া হবে।
বয়স: ১৮–৩৫ বছর
যোগ্যতা: সোসিওলজি বিষয়ে স্নাতক

জুভেনাইল জাস্টিস বোর্ডে ডেটা এন্ট্রি অপারেটর
জুভেনাইল জাস্টিস বোর্ডের জন্য অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে।
পদসংখ্যা: ১
বয়স: ১৮–৩৫ বছর
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ
অতিরিক্ত দক্ষতা: কম্পিউটার জ্ঞান আবশ্যিক
ক্লার্ক ও কাউন্সিলর পদে নিয়োগ
জুভেনাইল জাস্টিস বোর্ডের অধীনে নিয়োগ করা হবে—
লোয়ার ডিভিশন ক্লার্ক
বেঞ্চ ক্লার্ক
কাউন্সিলর
প্রতিটি পদের জন্য
বয়সসীমা: ২১–৪০ বছর
কাউন্সিলর পদের যোগ্যতা: সাইকোলজি বিষয়ে স্নাতক
শিশু দত্তক কেন্দ্রে আয়া নিয়োগ
সরকার পরিচালিত শিশু দত্তক কেন্দ্রে আয়া পদে নিয়োগ করা হবে।
পদসংখ্যা: ২
যোগ্যতা: মাধ্যমিক পাশ
অভিজ্ঞতা: শিশুদের যত্নে দক্ষতা আবশ্যক
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ
প্রার্থীরা অনলাইন ও অফলাইন—দু’ভাবেই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
অফলাইন ফর্ম: নিকটবর্তী পোস্ট অফিসে পাওয়া যাবে
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬
আলিপুরদুয়ার জেলায় জেলা সমাজকল্যাণ দফতরের অধীনে একাধিক সরকারি পদে কর্মী নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফলাইনে চলছে ফর্ম ফিলআপের প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ৩০ জানুয়ারি।













