Smartphones Under Rs 35,000: নতুন বছরে ফোন কেনার প্ল্যান? ২০২৫ সালের সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির সম্পূর্ণ তালিকা

Smartphones Under Rs 35,000: নতুন বছরে ফোন কেনার প্ল্যান? ২০২৫ সালের সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির সম্পূর্ণ তালিকা

নতুন বছরের শুরু মানেই নতুন ফোন কেনার পরিকল্পনা। কিন্তু বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন বেছে নেওয়া আজ আর সহজ কাজ নয়। ২০২৫ সালে মিড-রেঞ্জ সেগমেন্টে প্রতিযোগিতা এতটাই বেড়েছে যে ৩৫ হাজার টাকার মধ্যেই মিলছে ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার। শক্তিশালী চিপসেট, উচ্চ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, প্রফেশনাল ক্যামেরা ও বিশাল ব্যাটারি—সবই এখন এই দামের মধ্যেই। দেখে নেওয়া যাক ২০২৫ সালের সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনগুলো।

Poco F7: ব্যাটারি আর পারফরম্যান্সে রাজত্ব

Poco F7 ফোনে রয়েছে ৬.৮৩ ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট এবং ৩,২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভেজা আঙুলেও স্ক্রিন ব্যবহারের সুবিধা দেয় ওয়েট টাচ প্রযুক্তি। ফোনটি চালিত Snapdragon 8s Gen 4 চিপসেটে, সঙ্গে ১২GB RAM ও ৫১২GB স্টোরেজ।ক্যামেরায় রয়েছে ৫০MP প্রাইমারি ও ৮MP আল্ট্রা-ওয়াইড লেন্স। সবচেয়ে বড় আকর্ষণ ৭,৫০০mAh ব্যাটারি, যা ৯০W ফাস্ট চার্জিং ও ২২.৫W রিভার্স চার্জিং সাপোর্ট করে। IP66, IP68 ও IP69 রেটিং ফোনটিকে আরও টেকসই করেছে।

OnePlus Nord 5: ব্যালান্সড পারফরম্যান্সের নির্ভরযোগ্য নাম

OnePlus Nord 5-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪Hz। Snapdragon 8s Gen 3 চিপসেট, ১২GB পর্যন্ত RAM ও ৫১২GB স্টোরেজ এই ফোনকে দৈনন্দিন কাজ থেকে গেমিং—সব ক্ষেত্রেই দক্ষ করে তোলে।৫০MP প্রাইমারি ও ৮MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরার পাশাপাশি রয়েছে ৬,৮০০mAh ব্যাটারি, যা ৮০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Nothing 3: ইউনিক ডিজাইনের সঙ্গে স্মার্ট ফিচার

Nothing 3 ফোনটি আলাদা করে নজর কাড়ে তার স্বচ্ছ ডিজাইন ও অনুভূমিক ক্যামেরা মডিউলের জন্য। Snapdragon 7s Gen 3 চিপসেটে চলা এই ফোনে রয়েছে Nothing OS 4.0 (Android 16)।৬.৭ ইঞ্চির ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে, ৩০০০ নিটস ব্রাইটনেস এবং ৫০MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ফোনটিকে প্রিমিয়াম ফিল দেয়। ৫,০০০mAh ব্যাটারি ৫০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQOO Neo 10: গেমারদের প্রথম পছন্দ

গেমিং পারফরম্যান্সের কথা মাথায় রেখে তৈরি iQOO Neo 10। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, যেখানে গেমিংয়ের জন্য ১৪৪Hz ও সাধারণ ব্যবহারে ১২০Hz রিফ্রেশ রেট পাওয়া যায়।Snapdragon 8s Gen 4 চিপসেট, ১৬GB পর্যন্ত RAM, ভেপার কুলিং চেম্বার—সব মিলিয়ে এটি গেমারদের জন্য আদর্শ। ৫০MP OIS ক্যামেরা, ৭,০০০mAh ব্যাটারি এবং ১২০W চার্জিং এই ফোনের বড় প্লাস পয়েন্ট।

Vivo V60e: ক্যামেরা প্রেমীদের জন্য সেরা

Vivo V60e-তে রয়েছে ৬.৭৭ ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট সহ। MediaTek Dimensity 7350 Turbo চিপসেট, ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজ ফোনটিকে স্মুথ পারফরম্যান্স দেয়।সবচেয়ে বড় আকর্ষণ ২০০MP প্রাইমারি ক্যামেরা, OIS ও ৩০x জুম সুবিধাসহ। ৬,৫০০mAh ব্যাটারি ও ৯০W ফাস্ট চার্জিং দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দেয়।

৩৫ হাজার টাকার মধ্যে শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি—নতুন বছরে স্মার্টফোন কেনার আগে দেখে নিন ২০২৫ সালের সেরা মিড-রেঞ্জ ফোনগুলির বিস্তারিত তুলনামূলক তালিকা।

Leave a comment