ফ্যানের ব্লেডে জমে থাকা পুরু ময়লা? ৫ ঘরোয়া টেকনিকে মিনিটে ঝকঝকে, গরমের আগেই নিন প্রস্তুতি

সিলিং ফ্যানের ব্লেডে জমে থাকা ধুলো কীভাবে সহজে পরিষ্কার করবেন? বালিশের কভার, মোজা ও ভ্যাকুয়াম ক্লিনারসহ ৫টি কার্যকর ঘরোয়া টিপস জেনে নিন। গরমের আগে ফ্যান করুন ঝকঝকে!

গরম পড়তেই ফ্যানই হয়ে ওঠে ঘরের সবচেয়ে জরুরি সঙ্গী। কিন্তু মাসের পর মাস পরিষ্কার না করার ফলে ফ্যানের ব্লেডে জমে যায় পুরু ধুলোর আস্তরণ। অনেকেই ভাবেন, এত উঁচুতে থাকা এই ময়লা কীভাবে সহজে পরিষ্কার করবেন! তবে চিন্তা নেই—কয়েকটি সহজ ঘরোয়া টেকনিকেই এই কাজ হয়ে যাবে নিমেষে।

ফ্যানের ব্লেডে জমে থাকা পুরু ময়লা? ৫ ঘরোয়া টেকনিকে মিনিটে ঝকঝকে, গরমের আগেই নিন প্রস্তুতি
বালিশের কভারেই ‘নো-ডাস্ট’ ম্যাজিক

ফ্যান পরিষ্কারের সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হল পুরনো বালিশের কভার ব্যবহার করা। ব্লেডের উপর কভারটি পরিয়ে ধীরে টেনে নামালে সমস্ত ধুলো কভারের ভিতরেই জমা হবে। এতে ঘর নোংরা হবে না, আর আপনার শরীরেও ধুলো লাগবে না।

ভ্যাকুয়াম ক্লিনারে ঝটপট সমাধান

যাদের বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, তাদের জন্য কাজটা আরও সহজ। লম্বা পাইপ লাগিয়ে সরাসরি ফ্যানের ব্লেডে চালালেই ধুলো উধাও। এই পদ্ধতিতে সময়ও বাঁচে, পরিশ্রমও কম লাগে।

ফ্যানের ব্লেডে জমে থাকা পুরু ময়লা? ৫ ঘরোয়া টেকনিকে মিনিটে ঝকঝকে, গরমের আগেই নিন প্রস্তুতি
পুরনো মোজায় স্মার্ট ক্লিনিং

ফেলে দেওয়া পুরনো মোজা দিয়েও দারুণ কাজ করা যায়। হালকা ভিজিয়ে ব্লেডের উপর রেখে দুই দিক ধরে টানলেই ধুলো মুছে যাবে। এটি খুবই সাশ্রয়ী এবং কার্যকর উপায়।

মাকড়সার জাল পরিষ্কারের ব্রাশে সহজ উপায়

গোলাকার জাল পরিষ্কার করার ব্রাশ ফ্যানের জন্যও সমান কার্যকর। লম্বা লাঠির সঙ্গে লাগিয়ে সহজেই ব্লেডের চারপাশ পরিষ্কার করা যায়। এতে জাল ও ধুলো একসঙ্গে সাফ হয়।

ফ্যানের ব্লেডে জমে থাকা পুরু ময়লা? ৫ ঘরোয়া টেকনিকে মিনিটে ঝকঝকে, গরমের আগেই নিন প্রস্তুতি
ক্লিনিং সলিউশনে ফাইনাল টাচ

সবশেষে হালকা ডিটারজেন্ট বা ক্লিনিং স্প্রে ব্যবহার করে ব্লেড মুছে নিলে ফ্যান একেবারে নতুনের মতো চকচক করবে। তেলচিটে ভাবও দূর হবে সহজেই।

ফ্যানের ব্লেডে জমে থাকা পুরু ময়লা? ৫ ঘরোয়া টেকনিকে মিনিটে ঝকঝকে, গরমের আগেই নিন প্রস্তুতি
চৈত্রের শুরুতেই ঘর পরিষ্কারের ধুম পড়ে যায়। কিন্তু সিলিং ফ্যানের ব্লেডে জমে থাকা তেলচিটে ধুলো পরিষ্কার করা বেশ কঠিন। সহজ কিছু ঘরোয়া কৌশল—যেমন বালিশের কভার, পুরনো মোজা বা ভ্যাকুয়াম ক্লিনার—ব্যবহার করলেই মিনিটে ফ্যান হবে ঝকঝকে। জেনে নিন ৫টি কার্যকর টিপস।

Leave a comment