Cyclonic Circulation IMD: জোড়া ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি!

IMD-এর পূর্বাভাস অনুযায়ী জোড়া ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে! এই পরিস্থিতি কতটা বিপজ্জনক? কোন এলাকায় প্রভাব পড়বে? জেনে নিন বিস্তারিত।

দেশের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। তীব্র ঠান্ডা বাতাসের কারণে, আবারও মানুষকে টেনে নিতে হচ্ছে শীত পোশাক। ফেব্রুয়ারির শুরুতে মনে হচ্ছিল গরম পরে গিয়েছে, কিন্তু গত দু'দিন ধরে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে আবারও ঠান্ডা প্রভাব দেখাতে শুরু করেছে।

ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি: ১৩ রাজ্যে সতর্কতা

আবহাওয়া দফতর শুক্রবার ১৩টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী তিন দিন ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার, দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীরে বৃষ্টি হয়েছে।

Cyclonic Circulation IMD: জোড়া ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি!

শীতের বাড়তি প্রভাব: জম্মু ও হিমাচলে তুষারপাত

জম্মু ও হিমাচল প্রদেশের কিছু অংশে ভারী তুষারপাত হয়েছে। কাশ্মীরে তুষারপাতের কারণে জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ ছিল। এর ফলে প্রায় ৩০০ যানবাহন আটকা পড়ে। বর্তমানে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব: রাজস্থান ও অসমে অবস্থান

রাজস্থান এবং অসমে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাস করবে। পরপর আসছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ২৪ শে ফেব্রুয়ারি। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

Cyclonic Circulation IMD: জোড়া ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি!

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্রিশগড়ের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বৃহস্পতিবার থেকে রবিবার রাজ্য জুড়ে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে।

অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি, বাংলায় শিলাবৃষ্টি

ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে। আগামিকাল বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশাতে শিলাবৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা এবং ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গ এবং সিকিমে।

Leave a comment