Diabetes Risk by Blood Group: কোন ব্লাড গ্রুপে ডায়াবেটিসের ঝুঁকি বেশি? কার ক্ষেত্রে কম, জানুন চিকিৎসকের ব্যাখ্যা

O, A, B না AB—কোন ব্লাড গ্রুপে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলক বেশি? কোন গ্রুপে কম? গবেষণা ও চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী জানুন বিস্তারিত।

Diabetes Risk by Blood Group: আপনার ব্লাড গ্রুপ কী? জানেন কি, রক্তের গ্রুপের সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির একটি সম্ভাব্য যোগসূত্র নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে? কোনও নির্দিষ্ট ব্লাড গ্রুপ থাকলেই যে ডায়াবেটিস হবেই, এমনটা অবশ্যই নয়। তবে কিছু গবেষণায় O গ্রুপের তুলনায় A ও B গ্রুপের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। চিকিৎসকদের মতে, ব্লাড গ্রুপের পাশাপাশি ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রার মতো বিষয়গুলিই ঝুঁকি নির্ধারণে বেশি গুরুত্বপূর্ণ।

Diabetes Risk by Blood Group: কোন ব্লাড গ্রুপে ডায়াবেটিসের ঝুঁকি বেশি? কার ক্ষেত্রে কম, জানুন চিকিৎসকের ব্যাখ্যা
O ব্লাড গ্রুপে ঝুঁকি তুলনামূলক কম?

বিভিন্ন গবেষণার ফল অনুযায়ী, O ব্লাড গ্রুপের ব্যক্তিদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলক কম হতে পারে। অর্থাৎ অন্যান্য ABO ব্লাড গ্রুপের সঙ্গে তুলনা করলে O গ্রুপে ডায়াবেটিসের প্রবণতা কিছুটা কম দেখা গিয়েছে।তবে এর অর্থ এই নয় যে O গ্রুপের মানুষের ডায়াবেটিস হবে না। জীবনযাপন ও অন্যান্য ঝুঁকির কারণ থাকলে O গ্রুপের ব্যক্তিরও ডায়াবেটিস হতে পারে।

A গ্রুপে ঝুঁকি কতটা?

গবেষণায় O গ্রুপের তুলনায় A ব্লাড গ্রুপে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ১০ শতাংশ বেশি হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে।তবে এই পরিসংখ্যানকে ব্যক্তিগত ক্ষেত্রে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে দেখা উচিত নয়। একজন মানুষের সামগ্রিক স্বাস্থ্য, ওজন, খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং বংশগত ইতিহাসের মতো বিষয়গুলিও গুরুত্বপূর্ণ।

B ব্লাড গ্রুপে ঝুঁকি সবচেয়ে বেশি?

তথ্য অনুযায়ী, B ব্লাড গ্রুপের ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিভিন্ন সমীক্ষায় অন্যান্য গ্রুপের তুলনায় B গ্রুপে ঝুঁকি প্রায় ২১ থেকে ২৮ শতাংশ পর্যন্ত বেশি হওয়ার ইঙ্গিত মিলেছে।বিশেষ করে কিছু গবেষণায় B পজিটিভ ব্লাড গ্রুপের মহিলাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি দেখা গিয়েছে।এর সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে গবেষণায় রক্তে নন-উইলব্র্যান্ড ফ্যাক্টর (von Willebrand factor)-এর মতো কিছু প্রোটিনের ভূমিকার কথা উঠে এসেছে। তবে এই সম্পর্কের জটিলতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

Diabetes Risk by Blood Group: কোন ব্লাড গ্রুপে ডায়াবেটিসের ঝুঁকি বেশি? কার ক্ষেত্রে কম, জানুন চিকিৎসকের ব্যাখ্যা
AB ব্লাড গ্রুপ নিয়ে কী জানা যাচ্ছে?

AB ব্লাড গ্রুপের ক্ষেত্রে গবেষণার ফল এখনও একেবারে একরকম নয়। বিভিন্ন গবেষণা ও অঞ্চলে ভিন্ন ফল পাওয়া যাওয়ায় এই গ্রুপের ডায়াবেটিস-ঝুঁকি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো কঠিন।অর্থাৎ AB গ্রুপকে সরাসরি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা সবচেয়ে নিরাপদ—কোনও একটি শ্রেণিতে ফেলা ঠিক হবে না।

পজিটিভ না নেগেটিভ—কোনটা বেশি ঝুঁকিপূর্ণ?

ব্লাড গ্রুপের সঙ্গে থাকা Rh ফ্যাক্টর, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ হওয়ার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকির নির্দিষ্ট ও ধারাবাহিক সম্পর্কের শক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি।তাই শুধুমাত্র কেউ A+, B+, O- বা AB+—এই তথ্যের ভিত্তিতে তাঁর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নির্ধারণ করা যায় না।

কেন ব্লাড গ্রুপের সঙ্গে ডায়াবেটিসের যোগসূত্রের কথা উঠছে?

গবেষকদের একটি ধারণা হল, ABO ব্লাড গ্রুপ নির্ধারণকারী জিন শরীরের প্রদাহ, রক্তনালির কার্যকারিতা এবং বিপাকীয় প্রক্রিয়ার সঙ্গে কোনওভাবে সম্পর্কিত হতে পারে। এর ফলেই নির্দিষ্ট কিছু ব্লাড গ্রুপের মানুষের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিতে সামান্য পার্থক্য দেখা যেতে পারে।তবে এটি এখনও গবেষণার বিষয়। ব্লাড গ্রুপকে ডায়াবেটিসের সরাসরি কারণ হিসেবে ধরা যায় না।

Diabetes Risk by Blood Group: কোন ব্লাড গ্রুপে ডায়াবেটিসের ঝুঁকি বেশি? কার ক্ষেত্রে কম, জানুন চিকিৎসকের ব্যাখ্যা
আসল ঝুঁকির কারণগুলি কী?

চিকিৎসকদের মতে, ডায়াবেটিসের ঝুঁকি বোঝার ক্ষেত্রে ব্লাড গ্রুপের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল—

পরিবারে ডায়াবেটিসের ইতিহাস

অতিরিক্ত ওজন বা স্থূলতা

নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব

অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস

উচ্চ রক্তচাপ

অস্বাভাবিক কোলেস্টেরল

বয়স ও সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্য

তাই B ব্লাড গ্রুপ হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আবার O গ্রুপ হলেই নিশ্চিন্ত হয়ে যাওয়াও ঠিক নয়।

Diabetes Risk by Blood Group: কোন ব্লাড গ্রুপে ডায়াবেটিসের ঝুঁকি বেশি? কার ক্ষেত্রে কম, জানুন চিকিৎসকের ব্যাখ্যা
 ব্লাড গ্রুপের সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির কিছুটা সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত মিলেছে। O ব্লাড গ্রুপের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক কম বলে দেখা গেলেও B গ্রুপে ঝুঁকি বেশি হতে পারে। তবে শুধুমাত্র ব্লাড গ্রুপের ভিত্তিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নির্ধারণ করা যায় না। পারিবারিক ইতিহাস, ওজন, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও রক্তচাপের মতো বিষয়গুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a comment