হঠাৎ করে আপনার স্বামী বা স্ত্রীর আচরণ বদলে গেছে? আগের মতো কথা বলেন না, সময় দেন না? তাহলে বিষয়টি শুধুই কাজের চাপ নয়। বিশেষজ্ঞদের মতে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত অনেক আগেই মনের ভিতরে তৈরি হয়—শুধু তার লক্ষণগুলো আমরা বুঝতে পারি না।
নীরবতা বাড়ছে? সতর্ক হোন
যদি আপনার সঙ্গী নিজের দৈনন্দিন জীবন, কাজ বা ভবিষ্যতের পরিকল্পনা আপনার সঙ্গে ভাগ করে নেওয়া বন্ধ করে দেন, তবে এটি বড় সতর্কবার্তা। সম্পর্কের মধ্যে নীরবতা অনেক সময় ঝগড়ার থেকেও বেশি বিপজ্জনক।
ছোট বিষয়েই বড় ঝগড়া
আগে যেগুলো নিয়ে হাসিঠাট্টা হত, এখন সেগুলোই বড় তর্কে পরিণত হচ্ছে?
বারবার বিচ্ছেদের কথা বলা বা হুমকি দেওয়া মানে এই চিন্তা ইতিমধ্যেই মনের মধ্যে জায়গা করে নিয়েছে।
মানসিক ও শারীরিক দূরত্ব বাড়ছে
আলিঙ্গন, হাত ধরা বা একসাথে সময় কাটানো কমে গেলে তা মানসিক দূরত্বের লক্ষণ।
যদি ‘আমরা’-র বদলে ‘আমি’ শব্দ বেশি ব্যবহার করেন, বুঝবেন সম্পর্কের বন্ধন দুর্বল হচ্ছে।
আপনাকে এড়িয়ে চলছেন?
হঠাৎ করে বেশি সময় বাইরে থাকা, ফোনে ব্যস্ত থাকা বা একা থাকতে চাওয়া—সবই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত হতে পারে।
সম্মান ও আগ্রহ কমে যাওয়া
যদি সঙ্গী আপনাকে অপমান করা শুরু করেন বা আপনার ভালো দিকগুলো আর গুরুত্ব না দেন, তবে তা সম্পর্কের জন্য খারাপ সংকেত।
সবকিছুতেই দোষ খোঁজা মানে সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়া।
আর্থিক গোপনীয়তা বাড়ছে?
ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট বা আয়ের বিষয় লুকানো শুরু করলে তা ভবিষ্যতের আলাদা থাকার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।
তর্কও বন্ধ? এটাও খারাপ লক্ষণ
শুনতে অদ্ভুত লাগলেও, একেবারে ঝগড়া না হওয়াও খারাপ।
কারণ তখন বোঝা যায়—একজন সঙ্গী সম্পর্ক বাঁচাতে আর চেষ্টা করছেন না। উদাসীনতা অনেক সময় ঘৃণার থেকেও বেশি বিপজ্জনক।
কী করবেন এই পরিস্থিতিতে?
শান্ত থাকুন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না
খোলামেলা কথা বলুন
সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন
প্রয়োজনে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিন
সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত হঠাৎ করে হয় না—আগেই দেখা যায় নানা ইঙ্গিত। মনোবিজ্ঞানীদের মতে, আচরণ, যোগাযোগ ও মানসিক দূরত্বের পরিবর্তন থেকেই বোঝা যায় সঙ্গী বিচ্ছেদের পথে হাঁটছেন কি না।













