সকালের নাস্তায় ডিম মানেই সুপারফুড—এমনটাই জানেন বেশিরভাগ মানুষ। প্রোটিন, ভিটামিন বি১২ ও ভালো ফ্যাটে ভরপুর ডিম শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী। তবে সব খাবারের সঙ্গে ডিম একসঙ্গে খাওয়া নিরাপদ নয়। বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে ডিম খেলেই উল্টো ফল হতে পারে—হজমের গোলমাল থেকে শুরু করে পুষ্টিগুণ কমে যাওয়ার ঝুঁকি পর্যন্ত রয়েছে।
অ্যালকোহলের সঙ্গে ডিম
ডিম ও অ্যালকোহলের সংমিশ্রণ হজমের জন্য ভারী হয়ে উঠতে পারে। অ্যালকোহলের অ্যাসিডিক প্রকৃতি ডিমের প্রোটিন ভাঙতে সমস্যা তৈরি করে। ফলে পেট খারাপ, অস্বস্তি বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই মদ্যপানের সময় ডিমজাত খাবার এড়িয়ে চলাই ভালো।
লেবু, কমলা সহ সাইট্রাস ফল
সাইট্রাস ফলে থাকা উচ্চমাত্রার অ্যাসিড ডিমের প্রোটিনের গঠনে প্রভাব ফেলতে পারে। একসঙ্গে খেলে গ্যাস, পেট ফাঁপা বা অম্বলের সমস্যা বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। ডিম খাওয়ার আগে বা পরে কিছুটা সময়ের ব্যবধান রাখা নিরাপদ।
![]()
দইয়ের সঙ্গে ডিম
দই ও ডিম—দুটিই পুষ্টিকর হলেও একসঙ্গে খেলে অনেকের হজমের সমস্যা হয়। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ও ডিমের প্রোটিন একসঙ্গে হজম করা শরীরের পক্ষে কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে যাঁদের পেট সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে সমস্যা বেশি দেখা যায়।
![]()
আচার
আচারের অতিরিক্ত নুন, তেল ও ভিনেগার ডিমের স্বাদ নষ্ট করার পাশাপাশি হজমেও প্রভাব ফেলতে পারে। বাণিজ্যিক আচারে থাকা অ্যাসিডিক উপাদান ডিমের প্রোটিনের কার্যকারিতা কমাতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা।
চায়ের সঙ্গে ডিম
চায়ের ট্যানিন ডিমে থাকা আয়রন ও অন্যান্য খনিজ শোষণে বাধা দেয়। ফলে শরীর ডিমের সম্পূর্ণ পুষ্টিগুণ পায় না। ডিম খাওয়ার অন্তত ৩০–৪৫ মিনিট আগে বা পরে চা খাওয়াই ভালো।
অতিরিক্ত মিষ্টি সিরিয়াল বা চিনি
ডিমের সঙ্গে অতিরিক্ত চিনি বা মিষ্টি সিরিয়াল খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে। এতে হঠাৎ শক্তি বেড়ে আবার দ্রুত ক্লান্তি আসে। নিয়মিত এমন নাস্তা শরীরের মেটাবলিজমে প্রভাব ফেলতে পারে।
![]()
সয়া দুধ
সয়া দুধে থাকা ফাইটেট জাতীয় উপাদান ডিমের প্রোটিন শোষণে বাধা সৃষ্টি করতে পারে। একসঙ্গে খেলে পেট ভারী লাগা, গ্যাস বা অস্বস্তি দেখা দিতে পারে। ডিমের সঙ্গে সাধারণ দুধ বা আলাদা খাবার বেছে নেওয়াই ভালো।
![]()
ডিম পুষ্টিগুণে ভরপুর হলেও কিছু খাবারের সঙ্গে একসঙ্গে খেলে উপকারের বদলে শরীরের ক্ষতি হতে পারে। আয়ুর্বেদ ও পুষ্টিবিদদের মতে, ভুল ফুড কম্বিনেশন ডিমের প্রোটিন শোষণে বাধা দেয় এবং হজমের সমস্যা বাড়াতে পারে।













