চাঁদিফাটা গরমে ভোটারদের জন্য বিরাট স্বস্তি! ফলতায় তৈরি হল এসি বুথ, ঠান্ডা ঘরেই হবে ভোটগ্রহণ

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে তৈরি হয়েছে এসি ভোটকেন্দ্র। প্রচণ্ড গরমে ভোটার ও ভোটকর্মীদের স্বস্তি দিতে এই বিশেষ উদ্যোগ ঘিরে চর্চা তুঙ্গে।

২১ মে ফলতায় পুনর্নির্বাচনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এবারের ভোটে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি বিশেষ বুথ। ফলতা এফপি স্কুলে তৈরি হয়েছে এসি বুথ, যেখানে ভোট দিতে গিয়েই মিলবে ঠান্ডা অনুভূতি। প্রচণ্ড গরমে ভোটারদের স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

চাঁদিফাটা গরমে ভোটারদের জন্য বিরাট স্বস্তি! ফলতায় তৈরি হল এসি বুথ, ঠান্ডা ঘরেই হবে ভোটগ্রহণ

আগে থেকেই ছিল এসি, এবার কাজে লাগছে ভোটে

প্রশাসন সূত্রে খবর, এই স্কুলে আলাদা করে নতুন কোনও এসি বসানো হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আগেই শ্রেণিকক্ষে এসি লাগানো ছিল। এবার সেই ঘরগুলিকেই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে ভোটাররা যেমন কিছুটা আরাম পাবেন, তেমনই ভোটকর্মীদের কাজ করতেও সুবিধা হবে।

জেলার প্রথম এসি ভোটকেন্দ্র ঘিরে চর্চা

ফলতার এই বুথকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে এলাকায়। কারণ দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম কোনও ভোটকেন্দ্রে এসি ঘরে বসে ভোট পরিচালনা হবে। অন্যান্য বুথ যেখানে থিমভিত্তিক সাজে নজর কাড়ছে, সেখানে ফলতা প্রাইমারি স্কুল আলাদা মাত্রা যোগ করেছে ‘কুল বুথ’ ধারণায়।

চাঁদিফাটা গরমে ভোটারদের জন্য বিরাট স্বস্তি! ফলতায় তৈরি হল এসি বুথ, ঠান্ডা ঘরেই হবে ভোটগ্রহণ

কীভাবে চলবে ভোটপ্রক্রিয়া?

জানা গিয়েছে, স্কুলে দু’টি বুথ রয়েছে এবং দু’টি ঘরেই এসি চলবে। ভোট চলাকালীন ঘরের দরজা বন্ধ রাখা হবে যাতে ঠান্ডা বজায় থাকে। ভোটাররা একে একে ভিতরে ঢুকে ভোট দিয়ে বেরিয়ে যাবেন। এসির রিমোটও স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের হাতে তুলে দিয়েছেন।

চাঁদিফাটা গরমে ভোটারদের জন্য বিরাট স্বস্তি! ফলতায় তৈরি হল এসি বুথ, ঠান্ডা ঘরেই হবে ভোটগ্রহণ

প্রধান শিক্ষকের উদ্যোগেই সম্ভব এই ব্যবস্থা

ফলতা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্করের উদ্যোগেই আগে ক্লাসরুমে দু’টি এসি বসানো হয়েছিল। মূলত পড়ুয়াদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়েছিল। এবার সেই উদ্যোগই ভোটের দিন সাধারণ মানুষের জন্য বাড়তি স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

চাঁদিফাটা গরমে ভোটারদের জন্য বিরাট স্বস্তি! ফলতায় তৈরি হল এসি বুথ, ঠান্ডা ঘরেই হবে ভোটগ্রহণ

তীব্র দাবদাহের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নজিরবিহীন উদ্যোগ। পুনর্নির্বাচন উপলক্ষে ফলতা প্রাইমারি স্কুলে তৈরি করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ভোটকেন্দ্র। ভোটকর্মীদের পাশাপাশি ভোটাররাও এসি ঘরে বসে ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রচণ্ড গরমে এই ব্যবস্থা নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

 

Leave a comment