Figure AI প্রতিযোগিতায় ইন্টার্নকে অল্প ব্যবধানে হারাতে পারেনি Figure 03 রোবট

Figure AI-এর আয়োজিত ১০ ঘহিউম্যানয়েড রোবট প্যাকেজ বাছাইয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় ইন্টার্ন সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি কাজে রোবটের সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনার কথা বলেছেন।

রোবোটিক্স স্টার্টআপ Figure AI তাদের Figure 03 হিউম্যানয়েড রোবট এবং এক ইন্টার্নের মধ্যে ‘Man vs Machine’ প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে উভয়কে ১০ ঘণ্টা ধরে প্যাকেজ ব্যবস্থাপনার কাজ দেওয়া হয়। প্রতিযোগিতায় কনভেয়র বেল্টে থাকা প্যাকেজগুলো এমনভাবে সাজানোর দায়িত্ব ছিল যাতে বারকোড একই দিকে থাকে। প্রতিযোগিতার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইন্টার্ন মোট ২১,৯২৪টি প্যাকেজ বাছাই করেন এবং প্রতি প্যাকেজে গড়ে ২.৭৯ সেকেন্ড সময় নেন। অন্যদিকে, Figure 03 রোবট ২১,৭৩২টি প্যাকেজ প্রক্রিয়াজাত করে, যার গড় সময় ছিল প্রতি প্যাকেজে ২.৮৩ সেকেন্ড। ফলে মানুষ ১৯২টি প্যাকেজের ব্যবধানে প্রতিযোগিতায় এগিয়ে থাকে।

Figure AI প্রতিযোগিতায় ইন্টার্নকে অল্প ব্যবধানে হারাতে পারেনি Figure 03 রোবট

প্রতিযোগিতা শেষে Figure AI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা Brett Adcock বলেন, এটি সম্ভবত রোবটের বিরুদ্ধে মানুষের শেষ জয় হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিযোগিতা শেষে ইন্টার্ন ক্লান্ত হয়ে পড়েন এবং তার হাতে তীব্র ব্যথা ছিল, অন্যদিকে রোবট বিরতিহীনভাবে কাজ চালিয়ে যায়। তিনি বলেন, ভবিষ্যতে হিউম্যানয়েড রোবট দীর্ঘ সময় ধরে টানা কাজ করার ক্ষেত্রে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।

গত কয়েক বছরে কারখানা, গুদাম এবং শিল্প খাতে হিউম্যানয়েড রোবটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন প্রতিষ্ঠান এমন রোবট উন্নয়ন করছে, যা মানুষের মতো কাজ করতে সক্ষম। Figure AI-এর এই প্রতিযোগিতাকে মানুষ ও যন্ত্রের বাস্তব কাজের সক্ষমতার তুলনামূলক একটি পরীক্ষা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

 

Leave a comment