নতুন গ্যাজেট কেনার পরিকল্পনা থাকলে অপেক্ষা করুন আরও কয়েকদিন। ৯ মে থেকে শুরু হচ্ছে Flipkart-এর বহুল প্রতীক্ষিত ‘Sasa Lele’ সেল। ইতিমধ্যেই প্ল্যাটফর্মে ‘Preview Deals’ দেখা যাচ্ছে, যা দেখে ক্রেতারা আগেভাগেই পছন্দের পণ্য তালিকাভুক্ত করতে পারছেন।
স্মার্টফোনে বড় ছাড়ের সম্ভাবনা
এই সেলে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। বিশেষ করে Samsung Galaxy S25 FE-এর মতো প্রিমিয়াম ফোনেও দাম কমার ইঙ্গিত মিলছে। এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফার মিলিয়ে দাম আরও কমে যেতে পারে।
ল্যাপটপে EMI ও স্পেশাল ডিল
ল্যাপটপ সেগমেন্টেও থাকছে আকর্ষণীয় অফার। Asus ExpertBook P1-এর মতো মডেল ইতিমধ্যেই ‘wishlist’-এ দেখা যাচ্ছে। নো-কস্ট EMI সুবিধার ফলে কেনাকাটা আরও সহজ হবে।
4K Smart TV-তে বড় অফার
৫৫-ইঞ্চি 4K Smart TV-তে বিশেষ ছাড়ের ইঙ্গিত দিয়েছে Flipkart। সঙ্গে থাকতে পারে ইনস্টলেশন সাপোর্ট ও পার্টনার অফার, যা ডিলকে আরও আকর্ষণীয় করে তুলবে।
AC ও হোম অ্যাপ্লায়েন্সে গরমে স্বস্তির ছাড়
গরমের কথা মাথায় রেখে AC, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেও বড় ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। ফলে এই সময়ে কেনাকাটা করলে ভালো সেভিংস সম্ভব।
ডাবল সেভিংস—ডিসকাউন্ট + ব্যাঙ্ক অফার
এই সেলের অন্যতম আকর্ষণ ‘ডাবল সেভিংস’। অর্থাৎ প্রোডাক্ট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ সুবিধা মিলিয়ে মোট সেভিংস আরও বাড়বে।
গ্রীষ্মের বাজার গরম করতে আসছে Flipkart-এর ‘Sasa Lele’ সেল। স্মার্টফোন, ল্যাপটপ, TV থেকে AC—সব ক্ষেত্রেই মিলতে পারে বড় ডিসকাউন্ট, সঙ্গে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ সুবিধা।










