গরম পড়তেই অনেকেরই প্রিয় গোলাপ গাছ নেতিয়ে পড়ে, ফুল ফোটাও বন্ধ হয়ে যায়। কিন্তু চিন্তা নেই—মাত্র ৩টি জিনিস মাটিতে মিশিয়ে আর কয়েকটি নিয়ম মেনে চললেই মে-জুনের দাবদাহেও আপনার গাছ থাকবে একেবারে সতেজ ও ফুলে ভরা।
![]()
টবের মাটিতে ‘এই’ ৩ জিনিস মেশান
গোলাপ গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক মাটির মিশ্রণ।
মাটিতে এই তিনটি জিনিস মিশিয়ে নিন—
গোবর সার (জৈব পুষ্টি)
ভার্মিকম্পোস্ট
বালি বা কোকোপিট (ড্রেনেজের জন্য)
এই মিশ্রণ মাটিকে হালকা রাখে, জল জমতে দেয় না এবং শিকড়কে সুস্থ রাখে—ফলে গাছে বেশি ফুল আসে।
![]()
জল দেওয়ার সঠিক সময়টাই আসল
গরমে প্রতিদিন জল দেওয়া জরুরি হলেও সময়টা ঠিক রাখতে হবে।
খুব সকালে বা সন্ধ্যায় জল দিন
দুপুর বা বিকেলে জল দেওয়া এড়িয়ে চলুন
টবের নিচে ছিদ্র থাকতেই হবে, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়
এতে শিকড় পচে যাবে না, গাছও থাকবে ফ্রেশ।
সরাসরি রোদে নয়, হালকা ছায়ায় রাখুন
গোলাপ রোদ পছন্দ করলেও ৪০° সেলসিয়াসের বেশি তাপে সরাসরি রোদে রাখা উচিত নয়।
সকালের হালকা রোদ আর দিনের বেলা আংশিক ছায়া—এই পরিবেশই সবচেয়ে ভালো।
![]()
মালচিং করলে গাছ বাঁচবে গরমে
টবের মাটির উপর শুকনো পাতা, খড় বা নারকেলের ছোবড়া ছড়িয়ে দিন।
এতে—
মাটির আর্দ্রতা বজায় থাকে
শিকড় ঠান্ডা থাকে
গাছ শুকিয়ে যাওয়ার ঝুঁকি কমে
মাটি আলগা করুন, কিন্তু বেশি সার নয়
প্রতি ১০ দিন অন্তর মাটি হালকা কোপ দিন, এতে বাতাস ঢুকে শিকড় ভালো থাকে।
তবে বেশি রাসায়নিক সার দেবেন না—
মাসে ১-২ বার জৈব সারই যথেষ্ট।
শুকনো পাতা-ফুল সরান নিয়মিত
গাছের হলুদ পাতা বা শুকনো ফুল দ্রুত ছেঁটে ফেলুন।
এতে নতুন কুঁড়ি বের হয় এবং গাছ আরও বেশি ফুল দেয়।
![]()
গ্রীষ্মে গোলাপ গাছ শুকিয়ে যাওয়ার সমস্যা খুব সাধারণ। তবে সঠিক মাটি, জল, ছায়া ও কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনার প্রিয় গোলাপ গাছ ভরে উঠবে ফুলে।













