হুগলিতে টোটোর তাণ্ডব! জাল টোটোর দাপটে বাড়ছে দুর্ঘটনা—সওয়ার হওয়ার আগে সাবধান না হলে বিপদ

হুগলি জুড়ে বেআইনি ও ভেজাল টোটোর দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা। লাইসেন্সহীন চালক ও আইক্যাট অনুমোদনহীন টোটোয় নিত্য বিপদ—সওয়ার হওয়ার আগে জানুন সতর্কতা।

Hooghly Toto: শহর থেকে মফস্সল—হুগলির রাস্তায় এখন টোটোই আতঙ্কের নাম। সরকারি নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বেআইনি ও প্রযুক্তিগত ভাবে ত্রুটিপূর্ণ টোটো। যার জেরে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, জখম ও প্রাণহানির ঘটনা। পরিবহণ দফতরের দাবি, টোটো তৈরির প্রক্রিয়াতেই লুকিয়ে রয়েছে বড় বিপদ।

পথচলতি মানুষের নিত্য আতঙ্ক

হুগলির ব্যান্ডেল, চুঁচুড়া, ভদ্রেশ্বর থেকে শুরু করে গ্রামাঞ্চল—প্রায় সর্বত্রই টোটোর দাপটে নাজেহাল পথচারীরা। কখনও বেপরোয়া গতি, কখনও হঠাৎ মোড় ঘোরা—প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে।

হুগলিতে টোটোর তাণ্ডব! জাল টোটোর দাপটে বাড়ছে দুর্ঘটনা—সওয়ার হওয়ার আগে সাবধান না হলে বিপদ

স্কুলফেরত শিশুকে নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা

ব্যান্ডেলের একটি স্কুল থেকে পড়ুয়াকে নিয়ে খাদিনামোড়ের দিকে হেঁটে ফিরছিলেন এক মহিলা। সেই সময় চুঁচুড়া শরৎ সরণিতে একটি টোটো সজোরে ধাক্কা মারে তাঁদের। রাস্তায় ছিটকে পড়েন দু’জনেই। অল্পের জন্য প্রাণে বাঁচলেও দুর্ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে শিশুটি।

টোটো দুর্ঘটনায় প্রাণহানিও

এর আগেও ভদ্রেশ্বরের চাঁপদানি ডালহৌসি জুটমিলের গেটে টোটোর ধাক্কায় মৃত্যু হয় মহেন্দ্র প্রসাদ (৩৯) নামে এক জুটমিল কর্মীর। স্থানীয়দের দাবি, এই ধরনের দুর্ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়—বরং নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

হুগলিতে টোটোর তাণ্ডব! জাল টোটোর দাপটে বাড়ছে দুর্ঘটনা—সওয়ার হওয়ার আগে সাবধান না হলে বিপদ

কোথা থেকে আসছে এত বেআইনি টোটো?

তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্থানীয় গ্যারাজ, ঝালাইয়ের দোকান এমনকি সাইকেল সারানোর দোকানেও টোটো তৈরি করছেন। কোথাও পুরোনো বাইকের ইঞ্জিন, কোথাও বাইকের চাকা লাগিয়ে তৈরি হচ্ছে টোটো—যার কোনও প্রযুক্তিগত মান বা নিরাপত্তা নেই।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে টোটো

এই ধরনের জোড়াতালি দেওয়া টোটো রাস্তায় চলার সময় নিয়ন্ত্রণ হারাচ্ছে। কখনও পাশ কাটাতে গিয়ে অন্য গাড়িকে ধাক্কা, কখনও আবার ভারসাম্য হারিয়ে উল্টে যাচ্ছে টোটো—ফলে বিপদের মুখে পড়ছেন যাত্রী ও পথচারীরা।

হুগলিতে টোটোর তাণ্ডব! জাল টোটোর দাপটে বাড়ছে দুর্ঘটনা—সওয়ার হওয়ার আগে সাবধান না হলে বিপদ

নেই লাইসেন্স, নেই প্রশিক্ষণ

সবচেয়ে বড় সমস্যা—বেশিরভাগ টোটো চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স বা কোনও প্রশিক্ষণ। ট্রাফিক নিয়ম সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় তাঁরা নিজেরাও ঝুঁকিতে থাকছেন, অন্যদেরও বিপদে ফেলছেন।

রেজিস্ট্রেশন চালু হলেও বেআইনি কারবার বন্ধ নয়

চলতি বছরের অক্টোবর মাস থেকে টোটো রেজিস্ট্রেশন চালু হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আইক্যাট (ICAT) অনুমোদন ছাড়াই বহু টোটো তৈরি ও বিক্রি হচ্ছে। পরিবহণ দফতরের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামী দিনে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে।

হুগলিতে টোটোর তাণ্ডব! জাল টোটোর দাপটে বাড়ছে দুর্ঘটনা—সওয়ার হওয়ার আগে সাবধান না হলে বিপদ
হুগলি জুড়ে বেআইনি ও ভেজাল টোটোর দৌরাত্ম্যে নাজেহাল সাধারণ মানুষ। প্রশিক্ষণহীন চালক, আইক্যাট অনুমোদনহীন গাড়ি ও নিয়মভাঙার জেরে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা।

Leave a comment