লিপস্টিক–নেলপলিশ শুকিয়ে কাঠ? এই ঘরোয়া উপায়ে আবার ব্যবহারযোগ্য হবে মেকআপ প্রডাক্ট

Dried Makeup Tips: লিপস্টিক, মাস্কারা, নেলপলিশ বা ফাউন্ডেশন শুকিয়ে গেলে কী করবেন? জেনে নিন সহজ ঘরোয়া উপায়ে মেকআপ আবার ব্যবহারযোগ্য করার কৌশল।

ড্রেসিং টেবিল ভর্তি মেকআপ প্রডাক্ট, তবু ব্যবহার হয় না অনেকগুলোরই। সময়ের সঙ্গে সঙ্গে লিপস্টিক ভেঙে যায়, নেলপলিশ শুকিয়ে কাঠ হয়ে যায়, মাস্কারাও আর কাজের থাকে না। কিন্তু জানেন কি, কয়েকটি সহজ উপায়ে এই নষ্ট হয়ে যাওয়া মেকআপ প্রডাক্ট আবার ব্যবহারযোগ্য করে তোলা যায়?

লিপস্টিক: ভাঙা মানেই শেষ নয়

লিপস্টিক ভেঙে যাওয়া বা শুকিয়ে যাওয়া খুব সাধারণ সমস্যা। এমন হলে লিপস্টিকের সঙ্গে সামান্য পেট্রোলিয়াম জেলি মিশিয়ে গলিয়ে নিন। এরপর ছোট কন্টেনারে ঢেলে ফ্রিজে রাখুন। কিছুক্ষণ পর সেট হয়ে গেলে তৈরি হবে একেবারে নতুন লিপ বাম।

নেলপলিশ: কয়েক ফোঁটাতেই সমাধান

কয়েক মাস ব্যবহার না হলেই নেলপলিশ ঘন হয়ে যায় বা শুকিয়ে কাঠ হয়। এই সমস্যায় নেলপলিশ বোতলে কয়েক ফোঁটা নেলপলিশ রিমুভার মিশিয়ে ভালো করে ঝাঁকান। মুহূর্তেই তা আবার ব্যবহারযোগ্য হয়ে যাবে।

আইলাইনার: শুকিয়ে গেলে কী করবেন

আইলাইনার একেবারে শুকিয়ে গেলে তা ফেলে দেওয়ার দরকার নেই। তাতে সামান্য মেকআপ ফিক্সিং স্প্রে মিশিয়ে নিন। এতে আইলাইনার আবার মসৃণভাবে চোখের পাতায় লাগানো যাবে।

মাস্কারা: গোলাপ জলেই কাজ হবে

মাস্কারাও অনেক সময় বাতাসে শুকিয়ে যায়। এমন হলে মাস্কারাতে কয়েক ফোঁটা গোলাপ জল বা মেকআপ ফিক্সিং স্প্রে মিশিয়ে নিন। এতে মাস্কারার কনসিস্টেন্সি আগের মতো ফিরে আসবে।

ফাউন্ডেশন: শুকোলেই সমস্যা নয়

দামি ফাউন্ডেশন শুকিয়ে গেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে তাতে সামান্য ইলুমিনেটিং ক্রিম মিশিয়ে নিলে ফাউন্ডেশন আবার ভালোভাবে ব্লেন্ড হবে। ইলুমিনেটিং ক্রিম না থাকলে অ্যালোভেরা জেল বা যে কোনও ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।

দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় লিপস্টিক, মাস্কারা বা নেলপলিশ শুকিয়ে যাওয়া নতুন নয়। কিন্তু ফেলতে হবে না। কিছু সহজ ঘরোয়া কৌশলে পুরোনো মেকআপ প্রডাক্ট আবার নতুনের মতো ব্যবহার করা সম্ভব।

 

Leave a comment