সমুদ্রপথে বাণিজ্য আর সংস্কৃতির আদান-প্রদানের গল্প শুধু ইতিহাসের পাতায় নয়, এবার তা ফিরে এল প্লেটের স্বাদে। কলকাতার তাজ বেঙ্গলে শুরু হওয়া ‘Jatraa’ উৎসব বাঙালিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই সময়ের কাছে, যখন সীমান্ত ছিল অস্পষ্ট, কিন্তু স্বাদের যাত্রা ছিল সীমাহীন।
বালি যাত্রার ইতিহাসে অনুপ্রাণিত ‘Jatraa’
‘Jatraa’ শব্দের অর্থ ভ্রমণ। এই উৎসবের অনুপ্রেরণা এসেছে ওড়িশার প্রাচীন সমুদ্রযাত্রা—বালি যাত্রা থেকে। একসময় কলিঙ্গ উপকূল থেকে জাহাজ পাড়ি দিত বর্মা, সিলন, সিয়াম, সুমাত্রা, জাভা, বালি, মালয়, চম্পা ও চিনের দিকে। সেই যাত্রা শুধু পণ্যের নয়, স্বাদ ও সংস্কৃতিরও আদান-প্রদান ঘটিয়েছিল।
তাজ বেঙ্গলের ‘দ্য স্যুক’-এ স্বাদের ভোজন-ভ্রমণ
তাজ বেঙ্গলের জনপ্রিয় রেস্তোরাঁ ‘দ্য স্যুক’-এ আয়োজিত এই উৎসব অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে সমুদ্র ও শতাব্দী পেরোনো এক রম্য ভোজনযাত্রায়। আয়োজনের কেন্দ্রে রয়েছে উপকূলীয় রান্নাঘরের হারিয়ে যাওয়া গল্প।
শেফ বিশ্বরূপের হাতে ইতিহাসের রন্ধনরূপ
ওড়িশার তাজ পুরী রিসর্টস অ্যান্ড স্পা-এর প্রখ্যাত শেফ বিশ্বরূপ এই বিশেষ মেনু প্রস্তুত করেছেন। ঐতিহ্যবাহী ওড়িয়া রান্নার কৌশলের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাব মিলিয়ে তিনি তৈরি করেছেন নিরামিষ ও আমিষ—দুই ধরনেরই অভিনব পদ।
স্বাদে স্বাদে উপকূলীয় মেলবন্ধন
মেনুতে রয়েছে সতেজ উপকরণ, সাহসী মশলার ব্যবহার ও স্তরে স্তরে স্বাদের বৈচিত্র্য। উল্লেখযোগ্য পদগুলির মধ্যে আছে—জ্যাকফ্রুট কাসা বাও, চিকেন পাত্র পোড়া, টারমারিক লিফ ফিশ, বালিনিজ কারি, জাফনা ক্র্যাব কারি, অসম প্রনস, কোথু পরোটা, বোক চয় দোসা রোল ও সম্বল অ্যান্ড করিয়েন্ডার প্রনস হর গাও।
মিষ্টিতে সমুদ্রযাত্রার শেষ অধ্যায়
মিষ্টান্নেও রয়েছে গল্প বলার ছোঁয়া। ‘এয়ারি চেনার ডাম্পলিং’, ‘মাউন্ট মেরাপি কোকোনাট ভলকানো’ ও ‘অ্যান ওড টু পুরী’—এই পদগুলি উপকূলীয় ঐতিহ্যের আধুনিক রূপ তুলে ধরছে।
পড়ন্ত শীতে কলকাতার তাজ বেঙ্গলে শুরু হয়েছে বিশেষ ডাইনিং ফেস্টিভ্যাল ‘Jatraa – A Coastal Legacy, Crafted Across Cultures’। ওড়িশা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শতাব্দীপ্রাচীন উপকূলীয় রন্ধনশৈলীর অনন্য মেলবন্ধনে বাঙালিকে স্বাদের ঐতিহাসিক ভ্রমণে নিয়ে যাবে এই উৎসব।













