কলেজ ডিগ্রি ছাড়াই আমেরিকায় চাকরি! লক্ষ লক্ষ টাকার প্যাকেজে বিদেশে কাজের বড় সুযোগ

কলেজ ডিগ্রি ছাড়াই আমেরিকায় চাকরি! লক্ষ লক্ষ টাকার প্যাকেজে বিদেশে কাজের বড় সুযোগ

বিদেশে গিয়ে মোটা অঙ্কের বেতনে চাকরি—এই স্বপ্ন বহু ভারতীয়ের। কিন্তু এতদিন পর্যন্ত ধারণা ছিল, ভালো বিদেশি চাকরি মানেই কলেজ ডিগ্রি বাধ্যতামূলক। সেই ধারণাকেই কার্যত ভেঙে দিল আন্তর্জাতিক মানের সংবাদসংস্থা ‘ফরচুন’-এ প্রকাশিত একটি সাম্প্রতিক রিপোর্ট।

ডিগ্রি নয়, অভিজ্ঞতাই মূল চাবিকাঠি

রিপোর্ট অনুযায়ী, আমেরিকার একাধিক উচ্চ বেতনের চাকরিতে তথাকথিত কলেজ ডিগ্রির বদলে প্রার্থীর কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও লাইসেন্সকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে গ্র্যাজুয়েশন না করেও এইসব পেশায় বড় সুযোগ তৈরি হয়েছে।

ডিগ্রি ছাড়াই যে চাকরিগুলিতে মিলছে মোটা বেতন

এলিভেটর ও এসকেলেটর রিপেয়ার টেকনিশিয়ান

এই পেশায় কলেজ ডিগ্রি প্রয়োজন নেই। তবে অ্যাপ্রেন্টিসশিপ ও স্বীকৃত লাইসেন্স থাকা জরুরি। অভিজ্ঞতা বাড়লে বার্ষিক আয় পৌঁছতে পারে প্রায় ১ কোটি টাকা পর্যন্ত।

পরিবহন, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপক

এই পদে আমেরিকায় বার্ষিক প্যাকেজ প্রায় ৯১.৬৪ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

বিমান ও এভিওনিক্স যন্ত্রপাতি মেকানিক

এই চাকরিতে বার্ষিক আয় হতে পারে প্রায় ৭১.১০ লক্ষ টাকা।

রেল ইঞ্জিন চালক (লোকোমোটিভ ড্রাইভার)

যুক্তরাষ্ট্রে এই পেশায় বছরে প্রায় ৬৭.৯২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়।

পাইকারি ও উৎপাদন বিক্রয় প্রতিনিধি

এই চাকরির ক্ষেত্রে বার্ষিক প্যাকেজ পৌঁছতে পারে প্রায় ৬৬.৫৭ লক্ষ টাকা।

জল পরিবহন কর্মী

জাহাজ ও জলপথ সংক্রান্ত কাজে যুক্ত কর্মীরা বছরে প্রায় ৫৯.৭৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।

কোন বিষয়গুলিতে জোর দিচ্ছে মার্কিন সংস্থাগুলি?

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চাকরিগুলিতে প্রার্থীর বাস্তব অভিজ্ঞতা, স্কিল সার্টিফিকেট, ট্রেনিং ও প্রফেশনাল লাইসেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও কলেজ ডিগ্রি না লাগলেও, নির্দিষ্ট ডকুমেন্টেশন ও ওয়ার্ক পারমিট অপরিহার্য।

বিদেশে চাকরির স্বপ্ন দেখেন বহু ভারতীয় যুবক-যুবতী। কিন্তু কলেজ ডিগ্রি না থাকায় অনেকের সেই স্বপ্ন অধরাই থেকে যায়। তবে সাম্প্রতিক এক আন্তর্জাতিক রিপোর্ট বলছে, আমেরিকায় এমন একাধিক চাকরি রয়েছে যেখানে কলেজ ডিগ্রি ছাড়াই মিলতে পারে বছরে লক্ষ লক্ষ টাকার প্যাকেজ।

Leave a comment