Maha Shivratri Rituals 2026: মহাশিবরাত্রিতে এভাবে বেলপাতা নিবেদন করলেই পূর্ণ হবে মনোকামনা! কোন দিকে বেলগাছ রাখলে অর্থসমৃদ্ধি?

মহাশিবরাত্রিতে কীভাবে বেলপাতা নিবেদন করলে পূর্ণ হবে মনোকামনা? কোন দিকে বেলগাছ রাখলে আসে অর্থসমৃদ্ধি? জানুন শাস্ত্র ও বাস্তু মতে সম্পূর্ণ নিয়ম।

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাপবিত্র মহাশিবরাত্রি। এই তিথিতে দেবাদিদেব শিব-এর আরাধনায় বিশেষ গুরুত্ব পায় বেলপাতা বা বিল্বপত্র। শাস্ত্র মতে, নিষ্ঠাভরে অল্প উপকরণে শিবপুজো করলেই পূর্ণ হয় মনের সাধ। তবে সঠিক নিয়ম না মানলে ফল মেলে না—এমনই মত জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞদের।

মহাশিবরাত্রির মাহাত্ম্য | কেন এত গুরুত্বপূর্ণ এই তিথি?

হিন্দু ধর্মবিশ্বাসে মহাশিবরাত্রি হল তপস্যা, সংযম ও আত্মশুদ্ধির রাত। কথিত আছে, এই রাতে শিবতত্ত্ব জাগ্রত থাকে বিশেষভাবে। ভক্তিভরে উপবাস, রাত্রিজাগরণ ও বেলপাতা নিবেদন করলে জীবনের বাধা-বিপত্তি দূর হয় এবং মেলে আশীর্বাদ।

বেলপাতার তাৎপর্য | ত্রিপত্রেই লুকিয়ে ত্রিদেবের শক্তি

বেলপাতার তিনটি পত্রকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক ধরা হয়। তাই শিবপুজোয় ত্রিপত্র অর্পণ বিশেষ ফলদায়ক। বাস্তুবিদদের মতে, বেলপাতা ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম মানা জরুরি, নচেৎ সংসারে অশুভ প্রভাব পড়তে পারে।

বেলপাতা তোলার নিয়ম | শুদ্ধতা বজায় রাখাই মূল মন্ত্র

পুজোর ফুল বা বেলপাতা সবসময় স্নান করে পরিষ্কার বসনে এবং নির্মল হাতে তুলতে হয়। যে কোনও পাতা বা ফুল তোলার আগে বৃক্ষদেবতাকে প্রণাম করে আশীর্বাদ চাওয়া শাস্ত্রসম্মত। গাছ থেকে তোলার পর বেলপাতা ভালো করে ধুয়ে নিতে হবে।মহাদেবকে নিবেদন করার আগে বেলপাতার গায়ে চন্দনের স্পর্শে ‘ওম’ লিখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

কোন দিনে বেলপাতা তোলা নিষিদ্ধ?

শাস্ত্র অনুযায়ী সোমবার, মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী ও নবমী তিথিতে বিল্বপত্র তোলা উচিত নয়। এই দিনগুলিতে আগে থেকে তোলা বেলপাতা সংরক্ষণ করে ব্যবহার করাই বিধিসম্মত।

বাস্তু টিপস | কোন দিকে বেলগাছ থাকলে আসে সমৃদ্ধি?

বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, এতে সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং অশুভ শক্তির প্রভাব কমে।

বাস্তু মতে, বাড়ির উত্তর-পশ্চিম বা উত্তর-দক্ষিণ দিকে বেলগাছ রোপণ করলে তা অর্থপ্রবাহ ও পারিবারিক শান্তির জন্য মঙ্গলজনক। অনেকেই বিশ্বাস করেন, এর ফলে মা লক্ষ্মীর কৃপাও লাভ করা যায়।

ফাল্গুন মাসের মহাশিবরাত্রিতে ভক্তিভরে বেলপাতা নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন—এমনটাই প্রচলিত বিশ্বাস। তবে বেলপাতা তোলা ও নিবেদনের রয়েছে নির্দিষ্ট বিধি। সঙ্গে বাস্তু অনুযায়ী বাড়ির বিশেষ দিকে বেলগাছ থাকলে নাকি দূর হয় অশুভ শক্তি ও আসে সমৃদ্ধি।

Leave a comment