ছোট চোখেও বড় জাদু! মেকআপের সহজ কৌশলেই ফিরে আসবে টানা টানা মায়াবী চাহনি

চোখ ছোট দেখায়? এই সহজ মেকআপ ট্রিকস ব্যবহার করলেই চোখ দেখাবে বড়, উজ্জ্বল ও আকর্ষণীয়। ঘরে বসেই পেয়ে যান পারফেক্ট আই মেকআপ লুক।

চোখের ভাষাই নাকি মনের কথা বলে। কিন্তু ক্লান্ত বা ছোট দেখানো চোখ অনেক সময় পুরো লুকটাই ম্লান করে দেয়। সোশ্যাল মিডিয়ার ফিল্টার নয়, এবার ভরসা রাখুন সঠিক মেকআপ টেকনিকে—তাতেই মিলবে স্বাভাবিক ও সুন্দর বড় চোখের লুক।

ছোট চোখেও বড় জাদু! মেকআপের সহজ কৌশলেই ফিরে আসবে টানা টানা মায়াবী চাহনি
ওয়াটারলাইনে বদলেই ম্যাজিক

আমরা অনেকেই নিচের ওয়াটারলাইনে কালো কাজল ব্যবহার করি। কিন্তু চোখ বড় দেখাতে চাইলে সাদা বা ‘ন্যুড’ কাজল ব্যবহার করুন। এতে চোখ আরও খোলা ও উজ্জ্বল দেখায়, ক্লান্ত ভাবও দূর হয়।

ইনার কর্নারে হাইলাইটারের ছোঁয়া

চোখের ভেতরের কোণে সামান্য শিমার বা হাইলাইটার লাগালে চোখ মুহূর্তে বড় ও ফ্রেশ দেখায়। বিশেষ করে পার্টি বা ফাংশনের জন্য এটি দারুণ কার্যকর।

আইল্যাশ ও মাসকারার সঠিক ব্যবহার

চোখ বড় দেখানোর অন্যতম চাবিকাঠি হল পাপড়ি। আইল্যাশ কার্লার দিয়ে পাপড়ি কার্ল করে তারপরে ভলিউমাইজ়িং মাসকারা লাগান। এতে চোখের পাতা ওপরে উঠে গিয়ে চোখ অনেক বড় দেখায়।

ছোট চোখেও বড় জাদু! মেকআপের সহজ কৌশলেই ফিরে আসবে টানা টানা মায়াবী চাহনি
আইলাইনারে স্মার্ট স্টাইল

চোখের চারপাশে মোটা লাইনার দিলে চোখ আরও ছোট দেখাতে পারে। তার বদলে চোখের মাঝখান থেকে বাইরের দিকে ‘উইংড লাইনার’ টানুন। এতে চোখ লম্বাটে ও শার্প দেখায়।

ক্রিজ এরিয়ায় ডেপথ তৈরি করুন

চোখের পাতার ভাঁজে হালকা বাদামি বা টাউপ আইশ্যাডো ব্যবহার করলে চোখে গভীরতা আসে। ভালোভাবে ব্লেন্ড করলে চোখে 3D ইফেক্ট তৈরি হয়, যা চোখকে বড় দেখাতে সাহায্য করে।

কনসিলার ব্যবহার ভুলবেন না

মেকআপের আগে ডার্ক সার্কেল ঢাকতে কনসিলার ব্যবহার অত্যন্ত জরুরি। চোখের নিচে কালো দাগ থাকলে চোখ ছোট ও ক্লান্ত দেখায়। তাই পরিষ্কার বেস তৈরি করাই প্রথম ধাপ।

ছোট চোখেও বড় জাদু! মেকআপের সহজ কৌশলেই ফিরে আসবে টানা টানা মায়াবী চাহনি
চোখ ছোট বলে আর আক্ষেপ নয়! কয়েকটি স্মার্ট মেকআপ ট্রিকস ব্যবহার করলেই চোখ দেখাবে বড়, উজ্জ্বল ও আকর্ষণীয়। ঘরে বসেই সহজ উপায়ে পেতে পারেন পারফেক্ট আই লুক।

Leave a comment