আয়নায় তাকালেই মুখে কালচে দাগ, ছোপছোপ দাগ কিংবা ফ্রেকলস—এই সমস্যা আজকাল বহু মহিলারই নিত্যসঙ্গী। কম বয়সেই ত্বকের এই পরিবর্তন মানসিক অস্বস্তি বাড়ায়। কিন্তু জানেন কি, মুখের দাগের পেছনে শুধুমাত্র রোদ বা প্রসাধনী নয়, শরীরের ভেতরের ভিটামিনের ঘাটতিও বড় কারণ?
ফ্রেকলস ও মেলাসমা আসলে কী
ত্বক বিশেষজ্ঞদের মতে, ফ্রেকলস ও মেলাসমা হল ত্বকে অতিরিক্ত মেলানিন জমে যাওয়ার ফল। মুখের গালে, কপালে বা নাকের আশপাশে বাদামি বা কালচে দাগ দেখা যায়।
জিনগত কারণ
অতিরিক্ত রোদে থাকা
হরমোনের ওঠানামা
এই তিনটি কারণে সমস্যা বেশি দেখা যায়, বিশেষ করে ফর্সা ত্বকের ক্ষেত্রে।
কোন ভিটামিনের অভাবে মুখে দাগ পড়ে
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিচের ভিটামিনগুলির ঘাটতি হলে মুখে দাগ পড়ার ঝুঁকি বাড়ে—
ভিটামিন সি: ত্বকের উজ্জ্বলতা কমে
ভিটামিন ডি: ত্বক নিস্তেজ হয়ে পড়ে
ভিটামিন বি১২: রক্তাল্পতা ও দাগের সমস্যা
ফলিক অ্যাসিড: ত্বকের কোষ পুনর্গঠন ব্যাহত হয়
আয়ুর্বেদ মতে, পিত্ত দোষের ভারসাম্যহীনতাও ফ্রেকলসের অন্যতম কারণ।
![]()
হলুদ ও অ্যালোভেরা জেলে দাগ কমানোর উপায়
প্রাকৃতিক উপায়ে দাগ হালকা করতে—
কাঁচা হলুদ বেটে নিন
তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান
শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন
এই প্যাক নিয়মিত ব্যবহার করলে কালো দাগ ও ব্রণের ছাপ হালকা হতে পারে।
![]()
গ্লিসারিন–গোলাপজলের ম্যাজিক
ত্বকের জেল্লা ফেরাতে—
গ্লিসারিনের সঙ্গে অল্প জলপাই তেল বা বাদাম তেল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন
তৈলাক্ত ত্বকে সপ্তাহে ১ দিন
শুষ্ক ত্বকে সপ্তাহে ২ দিন
এছাড়া কাঁচা দুধ ও গোলাপজলের পেস্ট ত্বকের ছিদ্র পরিষ্কার করে, ত্বক রাখে সতেজ ও উজ্জ্বল।
ডায়েটে কী রাখবেন
দাগ কমাতে খাদ্যতালিকায় রাখুন—
আমলকি, ডালিম
পালং শাক, বিট, গাজর
টমেটো, সজনে শাক
সকালে খালি পেটে আমলকির রস বা গুলঞ্চের রস
এই খাবারগুলো রক্ত পরিষ্কার করে ও ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে।
মুখের কালো দাগ বা মেলাসমা শুধু সৌন্দর্যের সমস্যা নয়, শরীরের ভেতরের ভিটামিন ঘাটতির ইঙ্গিতও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি, ডি, বি১২ ও ফলিক অ্যাসিডের অভাবে ত্বকে দাগ পড়ে। তবে ঘরোয়া যত্ন ও সঠিক ডায়েটে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।













