কলকাতা: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মঙ্গলের রাশি পরিবর্তন মানেই জীবনের নানা ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত। ১৬ জানুয়ারি, ২০২৬ তারিখে মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করবেন, তখন একসঙ্গে তিনটি শক্তিশালী গ্রহ—সূর্য, শুক্র ও মঙ্গল—একই রাশিতে অবস্থান করবে। এই বিরল সংযোগ বহু রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে।

মেষ রাশি: কেরিয়ারে গতি, সাফল্যের সিঁড়ি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর বিশেষভাবে শুভ। মঙ্গল আপনার দশম ঘরে প্রবেশ করায় কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পদোন্নতি, নতুন কাজের সুযোগ কিংবা সরকারি ক্ষেত্রের সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। ব্যবসায়ীরা নতুন প্রকল্পে হাত দিলে লাভের সম্ভাবনা প্রবল।

কর্কট রাশি: সম্পর্কের জট খুলবে, প্রেমে সুসংবাদ
কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল সপ্তম ঘরে গোচর করছে। দাম্পত্য ও প্রেমের জীবনে দীর্ঘদিনের সমস্যা কাটতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। অংশীদারিত্বে করা কাজ লাভজনক হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে।

কন্যা রাশি: নেতৃত্বের সুযোগ, তবে সাবধানতাও জরুরি
কন্যা রাশির পঞ্চম ঘরে মঙ্গলের প্রভাব আপনাকে নেতৃত্বের সুযোগ এনে দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা নজরে পড়বে। তবে আর্থিক বিষয়ে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। অহংকার এড়িয়ে চললে প্রেম ও পেশাগত জীবন দু’ক্ষেত্রেই সুফল পাবেন।

বৃশ্চিক রাশি: যোগাযোগই হবে সাফল্যের চাবিকাঠি
বৃশ্চিক রাশির তৃতীয় ঘরে মঙ্গলের গোচর সাহস ও আত্মবিশ্বাস বাড়াবে। যাঁরা মার্কেটিং, বিক্রয়, মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময় অত্যন্ত অনুকূল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনি সঠিক পথে এগোবেন।
মকর রাশি: রুচক রাজযোগে ভাগ্যের উত্থান
মকর রাশির জাতকদের জন্য এটি সবচেয়ে শক্তিশালী সময়। প্রথম ঘরে মঙ্গল, তার সঙ্গে সূর্য ও শুক্রের সংযোগ তৈরি করছে রুচক রাজযোগ। ব্যবসা, চাকরি ও ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাসের জোয়ার আসবে। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি পাবে।

১৬ জানুয়ারি, ২০২৬ তারিখে গ্রহদের সেনাপতি মঙ্গল প্রবেশ করতে চলেছেন শনির নিজস্ব রাশি মকর-এ। সূর্য ও শুক্রের সঙ্গে মঙ্গলের এই মিলনে তৈরি হচ্ছে শক্তিশালী রুচক রাজযোগ, যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে পাঁচটি রাশির উপর। কারা পাবেন সাফল্যের স্বাদ? এক নজরে দেখে নেওয়া যাক।













