শীতের পিকনিকে দিঘার বিকল্প কুলপির ‘পয়লা নম্বর’, কলকাতার কাছেই নদীঘেরা স্বর্গ!

শীতের পিকনিকে দিঘার বিকল্প কুলপির ‘পয়লা নম্বর’, কলকাতার কাছেই নদীঘেরা স্বর্গ!

দিঘা বা মন্দারমণির ভিড় এড়িয়ে নিরিবিলি কোথাও পিকনিক করতে চাইছেন? তাহলে দক্ষিণ ২৪ পরগনার কুলপির পয়লা নম্বর হতে পারে আপনার আদর্শ গন্তব্য। হুগলি নদীর ধারে বিস্তীর্ণ খোলা চর আর শান্ত পরিবেশ শীতের দিনে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে উপযুক্ত।

হুগলি নদীর তীরে গড়ে ওঠা প্রাকৃতিক তটভূমি

হুগলি নদীর তীরে বছরের পর বছর পলি জমে ধীরে ধীরে গড়ে উঠেছে এই এলাকা। বর্তমানে সেই পলিই রূপ নিয়েছে বিশাল তটভূমিতে। নদীভাঙন রোধে ফেলা পাথর আর খোলা চর মিলিয়ে জায়গাটির সৌন্দর্য আরও বেড়েছে, যা শীতের নরম রোদে পিকনিকের আনন্দ দ্বিগুণ করে তোলে।

কলকাতা থেকে কীভাবে যাবেন?

কুলপির পয়লা নম্বরে পৌঁছনো অত্যন্ত সহজ।শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকালে চেপে নামতে হবে নিশ্চিতপুর স্টেশনে। সেখান থেকে টোটো বা স্থানীয় যানবাহনে সরাসরি পৌঁছে যাওয়া যায় কুলপির পয়লা নম্বরে। কম সময়ে, কম খরচে একদিনের ভ্রমণের জন্য এটি বড় সুবিধা।

পিকনিকের জন্য কেন আদর্শ?

এই এলাকায় রয়েছে বিস্তীর্ণ খোলা জায়গা, যেখানে অনায়াসেই বসানো যায় পিকনিকের আসর। শিশুদের খেলার জন্য পর্যাপ্ত ফাঁকা মাঠ, বড়দের জন্য নদীর ধারে বসে সময় কাটানোর সুযোগ—সব মিলিয়ে পরিবারিক পিকনিকের জন্য একেবারে জমাটি স্পট।

ছোট দোকান, তবে প্রস্তুতি নিয়ে আসাই ভাল

এখানে কিছু ছোট দোকান থাকলেও পিকনিকের সম্পূর্ণ সামগ্রী আগে থেকেই নিয়ে এলে সুবিধা হয়। রান্না বা খাবারের পরিকল্পনা আগেভাগেই করে নেওয়াই ভালো।

বছরের শেষে পরিবারের সঙ্গে পিকনিকের পরিকল্পনা? কলকাতার কাছেই হুগলি নদীর তীরে কুলপির পয়লা নম্বর হয়ে উঠছে শীতের মরশুমে জনপ্রিয় পিকনিক স্পট। খোলা চর, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর স্বল্প খরচে একদিনের ভ্রমণের আদর্শ গন্তব্য।

Leave a comment