টাকা নেই? তবু শুরু করুন ব্যবসা! ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কেন্দ্রের বড় উদ্যোগ, মিলবে ৩৫% পর্যন্ত ভর্তুকি

PMFME প্রকল্পে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার জন্য মিলছে ব্যাংক লোন, ৩৫% পর্যন্ত সাবসিডি ও সরকারি সহায়তা। জেনে নিন আবেদন পদ্ধতি ও সম্পূর্ণ বিস্তারিত।

চাকরির বাজারে অনিশ্চয়তার মাঝে এখন অনেকেই ঝুঁকছেন ছোট ব্যবসার দিকে। কিন্তু মূলধনের অভাবে স্বপ্ন মাঝপথেই থেমে যায়। সেই সমস্যার সমাধান করতে কেন্দ্র সরকার নিয়ে এসেছে PMFME বা Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises যোজনা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে শক্তিশালী করতে এই প্রকল্প এখন বড় সহায়ক হয়ে উঠছে।

টাকা নেই? তবু শুরু করুন ব্যবসা! ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কেন্দ্রের বড় উদ্যোগ, মিলবে ৩৫% পর্যন্ত ভর্তুকি
খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসায় মিলছে বিশেষ সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে চিরা, মুড়ি, আচার, জুস, কেক-পেস্ট্রি, সর্ষের তেল, সয়াবিন, ডিহাইড্রেটেড সবজি বা মাশরুমের মতো খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। 

মেশিনারি কিনলে ৩৫ শতাংশ পর্যন্ত সাবসিডি

PMFME প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হল মেশিনারি কেনার ক্ষেত্রে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি। তবে এই সাবসিডি সরাসরি হাতে পাওয়া যায় না। এটি ‘ব্যাক-এন্ড সাবসিডি’ পদ্ধতিতে দেওয়া হয়। অর্থাৎ, প্রথমে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা চালু হওয়ার পর নির্দিষ্ট নিয়ম মেনে ঋণ পরিশোধ করলে সেই ভর্তুকির টাকা পরে ব্যাংকের মাধ্যমে ফেরত পাওয়া যায়।

টাকা নেই? তবু শুরু করুন ব্যবসা! ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কেন্দ্রের বড় উদ্যোগ, মিলবে ৩৫% পর্যন্ত ভর্তুকি
কীভাবে কাজ করে এই প্রকল্প?

ধরা যাক, কোনও উদ্যোক্তা ১০ লক্ষ টাকার ব্যবসা শুরু করতে চান। সেক্ষেত্রে তাঁকে প্রথমে মোট প্রকল্প ব্যয়ের অন্তত ১০ শতাংশ নিজে বিনিয়োগ করতে হবে। বাকি অর্থ ব্যাংক ঋণ হিসেবে পাওয়া যেতে পারে। ব্যবসা সফলভাবে পরিচালনা ও ঋণ শোধের পর প্রকল্প অনুযায়ী ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি ক্যাশব্যাক আকারে ফেরত দেওয়া হয়।

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে PMFME পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল OTP-এর মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবেদনপত্র যাচাইয়ের পর প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়।

টাকা নেই? তবু শুরু করুন ব্যবসা! ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কেন্দ্রের বড় উদ্যোগ, মিলবে ৩৫% পর্যন্ত ভর্তুকি
FSSAI লাইসেন্স থাকলে সুবিধা আরও সহজ

প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের মতে, ব্যবসার ব্র্যান্ড লেভেলিং ও FSSAI লাইসেন্স থাকলে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হয়। ফলে যাঁরা খাদ্য সংক্রান্ত ব্যবসা করতে চান, তাঁদের আগে থেকেই প্রয়োজনীয় নথিপত্র তৈরি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

উত্তরবঙ্গের উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ

জলপাইগুড়ির মোহিতনগর হর্টিকালচার অফিসে এই প্রকল্পের হেড অফিস রয়েছে। সেখান থেকে উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই প্রকল্প নতুন আয়ের রাস্তা খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টাকা নেই? তবু শুরু করুন ব্যবসা! ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কেন্দ্রের বড় উদ্যোগ, মিলবে ৩৫% পর্যন্ত ভর্তুকি
নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন থাকলেও টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন বহু মানুষ। সেই সমস্যার সমাধানেই কেন্দ্র সরকারের PMFME প্রকল্প এখন ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে বড় ভরসা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য এই প্রকল্পে মিলছে লোন, সরকারি সাবসিডি এবং প্রশিক্ষণের সুবিধা।

Leave a comment