Samsung Galaxy S26 Series: দুবাই না আমেরিকা— কোথায় কিনলে বাঁচবে হাজার হাজার টাকা? ভারতের দামের সঙ্গে ফারাক চমকে দেবে!

Samsung Galaxy S26 Series: দুবাই না আমেরিকা— কোথায় কিনলে বাঁচবে হাজার হাজার টাকা? ভারতের দামের সঙ্গে ফারাক চমকে দেবে!

ফ্ল্যাগশিপ ফিচার, প্রিমিয়াম ডিজাইন আর অত্যাধুনিক প্রসেসরের প্রতিশ্রুতি নিয়ে বাজারে এসেছে Samsung Galaxy S26 সিরিজ। কিন্তু প্রযুক্তির ঝলকানির পাশাপাশি দামও ছুঁয়েছে প্রিমিয়াম স্তর। ভারতের সঙ্গে আমেরিকা ও দুবাইয়ের দামের তুলনা করলেই স্পষ্ট হচ্ছে— একই ফোন কিনতে দেশে-বিদেশে খরচের ফারাক বিশাল।

ভারতে Galaxy S26: শুরু ৮৭,৯৯৯ টাকা থেকে

ভারতে Galaxy S26-এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু ৮৭,৯৯৯ টাকা।অন্যদিকে—

আমেরিকা: ৮৯৯ ডলার (প্রায় ₹৮০,৯১০)

ব্রিটেন: ৮৭৯ পাউন্ড (প্রায় ₹১.০৮ লক্ষ)

সংযুক্ত আরব আমিরশাহি (UAE): ৫১২GB মডেল ৩,৫৯৯ দিরহাম

জার্মানি: ৫১২GB মডেল ৯৯৯ ইউরো

হিসেব বলছে, সরাসরি রূপান্তরে আমেরিকায় তুলনামূলক কম দামে মিলছে বেস মডেল।

Galaxy S26+: দামের লাফ আরও বড়

ভারতে Galaxy S26+-এর প্রারম্ভিক মূল্য ১,১৯,৯৯৯ টাকা।

আমেরিকা: ১,০৯৯ ডলার (প্রায় ₹৯৮,৯১০)

ব্রিটেন: ১,০৯৯ পাউন্ড (প্রায় ₹১.৩৫ লক্ষ)

UAE: ৫১২GB মডেল ৪,২৯৯ দিরহাম

জার্মানি: ৫১২GB মডেল ১,২৪৯ ইউরো

এক্ষেত্রেও দেখা যাচ্ছে, আমেরিকায় দাম ভারতীয় বাজারের তুলনায় অনেকটাই কম।

Galaxy S26 Ultra: প্রিমিয়ামের চূড়ান্ত রূপ

Samsung Galaxy S26 Ultra-এর ভারতীয় প্রারম্ভিক মূল্য ১,৩৯,৯৯৯ টাকা।

আমেরিকা: ১,২৯৯ ডলার (প্রায় ₹১.১৬ লক্ষ)

ব্রিটেন: ১,২৭৯ পাউন্ড (প্রায় ₹১.৫৭ লক্ষ)

UAE: ৫১২GB মডেল ৫,০৯৯ দিরহাম

জার্মানি: ৫১২GB মডেল ১,৪৪৯ ইউরো

Ultra মডেলের ক্ষেত্রেও আমেরিকার বাজার তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী।

দুবাই না আমেরিকা— কোথায় লাভ বেশি?

সংযুক্ত আরব আমিরশাহিতে (বিশেষ করে দুবাই) ইলেকট্রনিক্স পণ্যে তুলনামূলক কম ট্যাক্স থাকায় দাম কিছুটা কম মনে হতে পারে। তবে সরাসরি মুদ্রা রূপান্তর ও অফার ধরলে আমেরিকাতেই বেশিরভাগ ক্ষেত্রে S26 সিরিজ কম দামে পাওয়া যাচ্ছে।তবে বিদেশ থেকে কিনলে আন্তর্জাতিক ওয়ারেন্টি, কাস্টমস ডিউটি এবং চার্জার/নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্টের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

Samsung Galaxy S26 series ভারতে লঞ্চ হতেই দামের তালিকা দেখে চোখ কপালে ক্রেতাদের। আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও সংযুক্ত আরব আমিরশাহির তুলনায় কোথায় কতটা সস্তা মিলছে S26, S26+ ও S26 Ultra— রইল দেশভিত্তিক বিশ্লেষণ।

Leave a comment