Sohini Paul Bigg Boss: বাবার কোলে ছোট্ট সোহিনী, পর্দায় ভেসে উঠল তাপস পালের পুরনো ছবি! আবেগ সামলাতে পারলেন না অভিনেত্রী

বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে বাবার কোলে ছোট্ট সোহিনীর পুরনো ভিডিও দেখানো হয়। তাপস পালকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন সোহিনী পাল।

কলকাতা: শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস বাংলা’র নতুন সিজন। একে একে প্রকাশ্যে এসেছে প্রতিযোগীদের নামও। এবার এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। গ্র্যান্ড ওপেনিংয়ের মঞ্চেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন দর্শকরা। প্রয়াত অভিনেতা ও সাংসদ তাপস পালের মেয়ে সোহিনী পালের সামনে তুলে ধরা হল তাঁর বাবার সঙ্গে কাটানো ছোটবেলার একটি মুহূর্ত। ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেননি সোহিনী।

Sohini Paul Bigg Boss: বাবার কোলে ছোট্ট সোহিনী, পর্দায় ভেসে উঠল তাপস পালের পুরনো ছবি! আবেগ সামলাতে পারলেন না অভিনেত্রী
বাবার কোলে ছোট্ট সোহিনী, পুরনো ভিডিওতেই আবেগ

গ্র্যান্ড ওপেনিংয়ে সোহিনীকে স্বাগত জানানোর সময় পর্দায় ফুটে ওঠে একটি পুরনো ভিডিও। সেখানে দেখা যায়, ছোট্ট সোহিনী রয়েছেন বাবা তাপস পালের কোলে। বহু পুরনো সেই স্মৃতি চোখের সামনে ফিরে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।তাপস পাল ছিলেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন তিনি। বাবাকে হারানোর পর সোহিনীর জীবনেও বড় পরিবর্তন আসে।

মুম্বইয়ে কাজ করতেন সোহিনী

বাবার মৃত্যুর সময় সোহিনী মুম্বইয়ে কাজ করছিলেন বলে জানা যায়। সিরিয়াল এবং সিনেমায় অভিনয়ের পাশাপাশি সেখানেই নিজের কেরিয়ার তৈরি করছিলেন তিনি। সেইসময় তাপস পাল ও তাঁর স্ত্রী মেয়ের সঙ্গে দেখা করতে মুম্বইয়ে গিয়েছিলেন।কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। পরে তাঁর মৃত্যু হয়। বাবাকে হারানোর পর মুম্বইয়ের কাজের জগৎ ছেড়ে কলকাতায় ফিরে আসতে হয় সোহিনীকে। এরপর আগের মতো নিয়মিত কাজও পাননি বলে জানা যায়।

Sohini Paul Bigg Boss: বাবার কোলে ছোট্ট সোহিনী, পর্দায় ভেসে উঠল তাপস পালের পুরনো ছবি! আবেগ সামলাতে পারলেন না অভিনেত্রী
বাবার কথা বলতে গিয়ে কী বললেন?

বিগ বসের মঞ্চে বাবার প্রসঙ্গ উঠতেই নিজের মনের কথা জানান সোহিনী। তিনি বলেন, তাঁর বাবা তাঁকে প্রায়ই বলতেন, “অবস্থা বুঝে ব্যবস্থা।”বাবার কাজ এবং জীবনের মূল্যায়ন করতে গিয়ে সোহিনী জানান, তাপস পাল জীবনে অনেক ভালো কাজ করেছেন, যদিও তাঁর কিছু ভুলও ছিল। সেই ভুলের জন্য তিনিপ্রায়শ্চিত্তও করেছেন বলে মন্তব্য করেন অভিনেত্রী।

তাপস পালের রাজনৈতিক জীবন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য

সোহিনীর কথায় তাঁর বাবার রাজনৈতিক জীবনের প্রসঙ্গও উঠে আসে। বাবার জীবনের ভালো-মন্দ দু’দিকই মেনে নেওয়ার কথা জানান তিনি। তাঁর মন্তব্যে ইঙ্গিত মেলে, রাজনীতিতে তাপস পালের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সোহিনীর নিজস্ব মূল্যায়ন রয়েছে।

Sohini Paul Bigg Boss: বাবার কোলে ছোট্ট সোহিনী, পর্দায় ভেসে উঠল তাপস পালের পুরনো ছবি! আবেগ সামলাতে পারলেন না অভিনেত্রী
এবার বিগ বসের ঘরে নতুন যাত্রা

বাবার ছায়া এবং নিজের পরিচয়—দুইয়ের মাঝেই এবার নতুন অধ্যায় শুরু করেছেন সোহিনী পাল। ‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিযোগী হিসেবে তাঁকে দেখতে পাবেন দর্শকরা। প্রথম দিনেই বাবার স্মৃতি ঘিরে তাঁর আবেগঘন মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে।

Sohini Paul Bigg Boss: বাবার কোলে ছোট্ট সোহিনী, পর্দায় ভেসে উঠল তাপস পালের পুরনো ছবি! আবেগ সামলাতে পারলেন না অভিনেত্রী
‘বিগ বস বাংলা’-র গ্র্যান্ড ওপেনিংয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী সোহিনী পাল। প্রয়াত অভিনেতা তাপস পালের কোলে ছোট্ট সোহিনীর একটি পুরনো ভিডিও দেখানো হয়। বাবার স্মৃতিতে চোখ ভিজে যায় তাঁর। বাবার জীবন, সাফল্য, ভুল এবং রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি।

Leave a comment