T20 বিশ্বকাপের দলে বড় কাটছাঁট? সূর্য-শুভমানের ফর্মে প্রশ্ন, আগরকর–গম্ভীর বৈঠকে চূড়ান্ত ব্লুপ্রিন্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল আজ ঘোষণা। আগরকর–গম্ভীর–সূর্যের বৈঠকে তৈরি স্কোয়াডে কারা থাকছেন, আর কার নাম কাটতে পারে—জানুন বিস্তারিত।

T20 WC Team Selection: বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে টানটান উত্তেজনা। আজই প্রকাশ্যে আসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল। মুম্বইতে বিসিসিআই সদর দফতরে নির্বাচক প্রধান অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদবের আলোচনাতেই তৈরি হচ্ছে টিম ইন্ডিয়ার চূড়ান্ত ব্লুপ্রিন্ট।

মুম্বই বৈঠকেই চূড়ান্ত ১৫

সূত্রের খবর, শনিবার দুপুরে মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে বসছে গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠক। সেখানেই ১৫ জনের মূল দল ও অতিরিক্ত ৫ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হবে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দল ঘোষণা করবেন অজিত আগরকর।

সম্ভাব্য স্কোয়াডে বড় চমক নেই

নিউজ এইটিন বাংলার সূত্র অনুযায়ী, স্কোয়াডে বড় কোনও চমক থাকছে না। সম্ভাব্য তালিকায় রয়েছেন—অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা ও অর্শদীপ সিং।স্ট্যান্ডবাই তালিকায় থাকতে পারেন যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, শাহাবাজ আহমেদ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

সঞ্জু না জিতেশ—উইকেটকিপারে দ্বন্দ্ব

উইকেটরক্ষক নির্বাচন নিয়ে জোর চর্চা চলছে। ধারাবাহিকভাবে দলে থাকলেও সঞ্জু স্যামসন নিয়মিত প্লেয়িং ইলেভেনে সুযোগ পাচ্ছেন না। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন জিতেশ শর্মা। ফলে শেষ মুহূর্তে সঞ্জুর ভাগ্য ঝুলেই থাকছে।

শুভমান গিলের ফর্মে চিন্তা

সহ-অধিনায়ক শুভমান গিলকে নিয়েও প্রশ্ন উঠছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই আশ্বস্ত করছে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে রান পেতে লড়াই করতে হয়েছে তাঁকে। যদিও নেতৃত্বের কারণে দলে তাঁর জায়গা কার্যত নিশ্চিত।

অধিনায়ক সূর্যকুমারের উপর চাপ

বিশ্বকাপের আগে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্মও নির্বাচকদের কপালে ভাঁজ ফেলেছে। টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতা ও সাম্প্রতিক সিরিজে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে সাংবাদিক সম্মেলনে সূর্যকে ঘিরে কঠিন প্রশ্ন আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

দলের ভারসাম্য কেমন?

সূত্র বলছে, স্কোয়াডে থাকবেন—

৪ জন ব্যাটসম্যান

২ জন উইকেটরক্ষক

৪ জন অলরাউন্ডার

৫ জন বোলার

এই কম্বিনেশনেই দল সাজাতে চান আগরকর–গম্ভীর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল আজ ঘোষণা হতে চলেছে। মুম্বইতে আগরকর–গম্ভীর–সূর্যকুমারের বৈঠকে তৈরি হয়েছে ১৫ জনের সম্ভাব্য স্কোয়াড। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের ফর্ম নিয়ে উঠছে বড় প্রশ্ন।

Leave a comment