জেলাজুড়ে কালবৈশাখীর তাণ্ডব! ৫০-৬০ কিমি বেগে ঝড়ের হুঁশিয়ারি, বজ্রপাত-সহ প্রবল বৃষ্টির সতর্কতা

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঝাড়গ্রামে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা। জারি অরেঞ্জ অ্যালার্ট।

গরমে হাঁসফাঁস পরিস্থিতির মাঝেই স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। তবে সেই স্বস্তির সঙ্গে থাকছে ঝড়ের আতঙ্কও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

জেলাজুড়ে কালবৈশাখীর তাণ্ডব! ৫০-৬০ কিমি বেগে ঝড়ের হুঁশিয়ারি, বজ্রপাত-সহ প্রবল বৃষ্টির সতর্কতা

ঝাড়গ্রামে সবচেয়ে বেশি সতর্কতা

আবহাওয়াবিদদের মতে, ঝাড়গ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাত ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

বর্ষার আগাম বার্তা আন্দামানে

এদিকে মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পুরোপুরি সক্রিয় হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ২৬ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে বলেও পূর্বাভাস। এর জেরেই বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, যার প্রভাব পড়ছে বাংলার আবহাওয়াতেও।

জেলাজুড়ে কালবৈশাখীর তাণ্ডব! ৫০-৬০ কিমি বেগে ঝড়ের হুঁশিয়ারি, বজ্রপাত-সহ প্রবল বৃষ্টির সতর্কতা

গরম কমবে না, বাড়বে অস্বস্তি

যদিও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও আগামী সাতদিন দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও ‘ফিল লাইক’ তাপমাত্রা অনেকটাই বেশি অনুভূত হবে।

জেলাজুড়ে কালবৈশাখীর তাণ্ডব! ৫০-৬০ কিমি বেগে ঝড়ের হুঁশিয়ারি, বজ্রপাত-সহ প্রবল বৃষ্টির সতর্কতা

বুধবার থেকে আরও বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

জেলাজুড়ে কালবৈশাখীর তাণ্ডব! ৫০-৬০ কিমি বেগে ঝড়ের হুঁশিয়ারি, বজ্রপাত-সহ প্রবল বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টি দাপট দেখাতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজ্যজুড়ে বাড়বে গুমোট গরম ও অস্বস্তিও।

Leave a comment