সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে আর ১৬টি সেঞ্চুরি চাই! ২০২৭-এর আগে কি পারবেন বিরাট কোহলি?

বিরাট কোহলির দরকার আরও ১৬টি সেঞ্চুরি সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আছে ৩০টি ওয়ানডে ম্যাচ। পারবেন কি কোহলি? দেখে নিন হিসেব।

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন— সচিন তেন্ডুলকরের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন কি বিরাট কোহলি? ইতিমধ্যেই ৮৪টি সেঞ্চুরি করে কিংবদন্তির পিছু নিয়েছেন বিরাট। সামনে রয়েছে আরও কয়েক বছরের আন্তর্জাতিক একদিনের ক্রিকেট। ২০২৭ বিশ্বকাপের আগেই কি জন্ম নেবে নতুন ইতিহাস?

সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে আর ১৬টি সেঞ্চুরি চাই! ২০২৭-এর আগে কি পারবেন বিরাট কোহলি?

কিংবদন্তির রেকর্ডের দিকে বিরাটের ধাওয়া

সচিন তেন্ডুলকারের বহু রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি— বিশেষ করে ওয়ানডেতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০ সেঞ্চুরির বিশাল রেকর্ড এখনও অটুট। বিরাটের সংগ্রহ ৮৪টি। অর্থাৎ, সচিনকে ছুঁতে প্রয়োজন আরও ১৬টি শতরান।

একদিনের ক্রিকেটই এখন বিরাটের ভরসা

টি২০ ও টেস্ট থেকে সরে এসে এখন শুধু ওয়ানডেতেই খেলছেন কোহলি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি যোগ করার একমাত্র মঞ্চ এই ফরম্যাট।

সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে আর ১৬টি সেঞ্চুরি চাই! ২০২৭-এর আগে কি পারবেন বিরাট কোহলি?

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের সামনে কত ম্যাচ?হিসেব বলছে—

২০২৭ বিশ্বকাপের আগে নির্ধারিত ১৯টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত।এর মধ্যে একটি হলো ৬ ডিসেম্বরের ভিজাগ ওয়ানডে, যা ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচ।

ভারত যদি বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত যায়, তবে আরও ১১টি ম্যাচ খেলবে।

মোট সম্ভাব্য ম্যাচ সংখ্যা দাঁড়াচ্ছে ৩০।

৩০ ম্যাচে ১৬ সেঞ্চুরি— কতটা সম্ভব?

কোহলির সাম্প্রতিক ফর্ম, বড় মঞ্চে তাঁর মানসিক দৃঢ়তা এবং রান করার ক্ষুধা বিবেচনায় অনেকেই মনে করছেন— এই রেকর্ড ছোঁয়া অসম্ভব নয়।যদিও ৩০ ম্যাচে ১৬ সেঞ্চুরি মানে প্রায় প্রতি দু’ম্যাচে একটি সেঞ্চুরি। কঠিন, তবে বিরাটের মতো ব্যাটসম্যানের জন্য অসম্ভব নয় বলেই মনে করছে ক্রিকেট মহল।

সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে আর ১৬টি সেঞ্চুরি চাই! ২০২৭-এর আগে কি পারবেন বিরাট কোহলি?

সচিনের রেকর্ড এখনও অক্ষত, তবে কোহলি কাছাকাছি

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি একমাত্র অর্জন সচিনের। বহু কিংবদন্তি চেষ্টা করেও পারেননি। কোহলি এখন পর্যন্ত সেই রেকর্ডের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছেন।সব ফরম্যাটে খেললে হয়তো আরও সহজ হত পথটা, কিন্তু এখন কেবল ওডিআইই ভরসা।

সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে আর ১৬টি সেঞ্চুরি চাই! ২০২৭-এর আগে কি পারবেন বিরাট কোহলি?

ওডিআইতে ইতিমধ্যেই সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে বাকি আর ১৬টি। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত মোট ৩০টি ওয়ানডে ম্যাচ পেতে পারেন কোহলি। তিনি কি এই সময়সীমার মধ্যেই ছুঁতে পারবেন সেই ঐতিহাসিক মাইলস্টোন? হিসেব বলছে, সম্ভাবনা রয়েছে।

Leave a comment