একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগে ধাপে ধাপে মেধা তালিকা, চলতি মাসেই বাংলা–ইংরেজির চূড়ান্ত প্যানেল প্রকাশের সম্ভাবনা

একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগে ধাপে ধাপে মেধা তালিকা, চলতি মাসেই বাংলা–ইংরেজির চূড়ান্ত প্যানেল প্রকাশের সম্ভাবনা

একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। কমিশন সূত্রে জানা গেছে— যেসব বিষয়ে ইন্টারভিউ শেষ হয়েছে, সেই বিষয়গুলির চূড়ান্ত মেধা তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার মধ্যেই বিষয়ভিত্তিক প্যানেল প্রকাশ করতে তৎপর প্রশাসন।

ধাপে ধাপে মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত

স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়েছে— এবার আর একসঙ্গে সব বিষয় নয়, ইন্টারভিউ শেষ হওয়া বিষয়গুলির প্যানেল আগে প্রকাশ করা হবে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশিত সময়সীমার মধ্যে সমস্ত বিষয় একসঙ্গে প্যানেল তৈরি করা সম্ভব নয় বলে মনে করছে বিভাগ।

ইন্টারভিউ শেষ বাংলা, ইংরেজি সহ একাধিক বিষয়ে

ইতিমধ্যেই একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগে বাংলা, ইংরেজি, কম্পিউটার সায়েন্স ও কমার্স— এই কয়েকটি বিষয়ে ইন্টারভিউ সম্পূর্ণ করেছে SSC। ফলে এসব বিষয়েই দ্রুত মেধা তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে।

চলতি মাসের তৃতীয় সপ্তাহেই বাংলা ও ইংরেজি প্যানেল?

স্কুল শিক্ষা দফতর সূত্রের দাবি,চলতি ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই বাংলা ও ইংরেজির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হতে পারে।ইন্টারভিউ-সম্পন্ন অন্যান্য বিষয়গুলির প্যানেল একে একে প্রকাশ করা হবে।

সব বিষয় একসঙ্গে প্রকাশ নয়, কেন?

স্কুল শিক্ষা দফতরের ব্যাখ্যা—

একসঙ্গে সব বিষয়ের মেধা তালিকা প্রকাশ করলে

সময় লাগবে

যাচাই-বাছাইয়ের চাপ থাকবে

সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে চলা কঠিন হয়ে পড়বে

তাই বিষয়ভিত্তিক ধাপে ধাপে প্যানেল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময়সীমা মেনে সমস্ত নিয়োগ সম্পন্ন করা কঠিন

যদিও শিক্ষা দফতর মনে করছে—সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার মধ্যেই একাদশ–দ্বাদশ ও নবম–দশম— দুই স্তরের পুরো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নাও হতে পারে।তাই অতিরিক্ত সময় চেয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য।

WBSSC একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বিষয়ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা ধাপে ধাপে প্রকাশ করতে চলেছে। যেসব বিষয়ে ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে, তাদের প্যানেল আগে প্রকাশ হবে। বাংলা ও ইংরেজির প্যানেল চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ পেতে পারে বলে শিক্ষা দফতর সূত্রে খবর।

 

Leave a comment