হাওড়া, শিয়ালদহ বা মুম্বইয়ের ব্যস্ততা নিয়ে আমরা গর্ব করি ঠিকই, কিন্তু বিশ্বের ব্যস্ততম রেলস্টেশনের তালিকায় এগুলোর কোনওটিই নেই। সেই খেতাব বহু বছর ধরে ধরে রেখেছে জাপানের টোকিও শহরের শিনজুকু স্টেশন। দৈনিক যাত্রীপরিসংখ্যান, প্ল্যাটফর্ম সংখ্যা ও যাত্রীসুবিধার বিচারে এটি বিশ্বের ভিড়ের ‘রাজা’ বললে অত্যুক্তি হয় না।
ভারতের ব্যস্ত স্টেশন, কিন্তু বিশ্বসেরা নয়
দেশে দিল্লি, মুম্বই, হাওড়া এবং শিয়ালদহ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত সামলালেও তারা কেউই বিশ্বের শীর্ষে নয়। মহানগর থেকে শহরতলি—বাঙালির দৈনন্দিন কর্মজীবনের অন্যতম ভরসা এই দুটি স্টেশন। তবুও বিশ্বমানের ব্যস্ততার তুলনায় এগুলো অনেক পিছিয়ে।

গিনেস রেকর্ডধারী শিনজুকু—যাত্রীপ্রবাহে অপ্রতিদ্বন্দ্বী
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, টোকিওর শিনজুকু স্টেশনই বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেলওয়ে স্টেশন। বছরে প্রায় ১.২৭ বিলিয়ন, অর্থাৎ দিনে গড়ে ৩.৮ মিলিয়ন (৩০.৮ লক্ষ) যাত্রী এখানে ওঠানামা করেন—যা বিশ্বের অন্য কোনও স্টেশনের তুলনায় অনেক বেশি।

৩৬ প্ল্যাটফর্ম, ২০০-এর বেশি গেট—স্টেশন না যেন শহর!
শিনজুকুর আকার সত্যিই বিস্ময়কর।
৩৬টি প্ল্যাটফর্ম
২০০+ প্রস্থান ও প্রবেশদ্বার
বহুমুখী রেললাইন নেটওয়ার্ক
এর ভিড় এবং নেটওয়ার্ক এতটাই ব্যাপক যে অল্প সময়ে পথ চিনে বেরোনো পর্যটকদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে।
ভেতরে যেন আরেক ‘মিনি সিটি’—শপিং, রেস্তোরাঁ, আন্ডারগ্রাউন্ড প্যাসেজ
শিনজুকু শুধু একটি জংশন নয়, এটি একটি সম্পূর্ণ ‘মিনি সিটি’।
স্টেশনের ভেতরেই রয়েছে—
একাধিক শপিং মল,
ডিপার্টমেন্টাল স্টোর,
রেস্তোরাঁ,
দীর্ঘ আন্ডারগ্রাউন্ড পথ এবং
একটি ছোট স্যাটেলাইট স্টেশন।
এখানে ট্রেন বদল করতে গিয়েও অনেকে কেনাকাটা বা খাওয়াদাওয়া সেরে নেন।

পূর্ব ও পশ্চিম গেট: দুই রকম অভিজ্ঞতা
পূর্ব দিকটি ব্যস্ততার সঙ্গে বিনোদনে পরিপূর্ণ—রেস্তোরাঁ, দোকান, সিনেমা হল।অন্যদিকে, পশ্চিম গেট অপেক্ষাকৃত শান্ত, পরিষ্কার এবং বহু অফিস এলাকার সংযোগ ধরে।
সবুজে মোড়া শিনজুকু গিওয়েন—হেঁটে গেলেই অন্য এক পৃথিবী
স্টেশনের পশ্চিম দিক থেকে একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যায় মনোরম শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেনে। টোকিওর অন্যতম সুন্দর এই বাগান পর্যটকদের কাছে স্বর্গীয় অভিজ্ঞতা।
কাছেই আরও আকর্ষণ—ফুজি দেখার সুযোগ থেকে কাবুকিচোর আলো শিনজুকু স্টেশনের কাছেই রয়েছে—
টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিং অবজারভেটরি (এখান থেকে পরিষ্কার দিনে ফুজি পাহাড় চোখে পড়ে),টোকিওর অন্যতম জমজমাট এলাকা কাবুকিচো, যেখানে রেস্তোরাঁ, বার, ক্লাব, থিয়েটার ও কারাওকে মিলিয়ে জমজমাট রাতের জীবন।

বিশ্বের ব্যস্ততম রেলওয়ে স্টেশন ভারতের কোনও মেট্রো শহরে নয়, বরং জাপানের রাজধানী টোকিওয়। গিনেস রেকর্ডধারী শিনজুকু স্টেশনে রয়েছে ৩৬টি প্ল্যাটফর্ম, ২০০-এর বেশি গেট এবং রোজ প্রায় ৩০.৮ লক্ষ যাত্রীর ভিড়। যাত্রীসুবিধার জন্য স্টেশনের ভেতরেই রয়েছে দোকান, রেঁস্তোরা ও আন্ডারগ্রাউন্ড করিডর।












