শীতে বাড়ল Old Monk থেকে হুইস্কি-ভদকার দাম, দেখুন নতুন রেট চার্ট

১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে বেড়েছে দেশি-বিদেশি মদের দাম। Old Monk, হুইস্কি ও ভদকার নতুন রেট চার্ট প্রকাশ; কেন বাড়ল দাম, জানুন বিস্তারিত।

শীতের আমেজ জমতেই রাজ্যে বেড়ে গেল মদের দাম। পিকনিক, বিয়ে, পার্টির মরশুম শুরু হতেই ক্রেতাদের পকেটে নেমে এল বাড়তি চাপ। রাজ্য সরকারের নতুন শুল্কনীতির ফলে Old Monk থেকে হুইস্কি-ভদকা—সব মদের দামই ১ ডিসেম্বর থেকে বৃদ্ধি পেয়েছে। বিয়ার ছাড়া বাকি সব ক্যাটাগরিতেই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে আবগারি দফতরের তরফে।

শীত পড়তেই বাড়তি চাপ, মদের দোকানে ভিড়ের মধ্যেই দামের আগুন

শীত জাঁকিয়ে বসতেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় বেড়েছে পিকনিক, পার্টি এবং উৎসবের প্রস্তুতি। এই সময় মদের চাহিদা স্বাভাবিকভাবেই সর্বোচ্চ থাকে। ঠিক সেই সময়ই দাম বাড়ার ফলে নিঃশব্দে বিপাকে সাধারণ ক্রেতারা। দোকানদারদের দাবি, শীতের মরশুমে বিশেষত Old Monk–এর বিক্রি আকাশছোঁয়া হয়। ফলে ১০ টাকা বৃদ্ধি হলেও তা সরাসরি প্রভাব ফেলছে প্রতিদিনের ক্রেতাদের পকেটে।

Old Monk–এ সর্বোচ্চ ধাক্কা, কত বাড়ল কোন বোতলের দাম?

শেক্সপিয়ার সরণীর একাধিক দোকানদারের বক্তব্য, এবার সর্বাধিক বৃদ্ধি দেখা গেছে জনপ্রিয় Old Monk রামে।

১৮০ ml নিপ — আগের দাম ১৬০ টাকা, এখন ১৭০ টাকা (↑ ১০ টাকা)

৩৭০ ml বোতল — এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকায়

৭৫০ ml বোতল — বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে ৬২০ টাকায়

কেবল রাম নয়, বিদেশি হুইস্কি ও ভদকার দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

নতুন শুল্কনীতিতে বিদেশি মদের দাম বাড়ল ৩০–৪০ টাকা

আবগারি দফতর সূত্রে খবর, ৭৫০ ml বিদেশি মদের উপর বাড়তি কর আরোপের ফলে দাম বৃদ্ধি হয়েছে গড়ে ৩০–৪০ টাকা।১৮০ ml ছোট প্যাকেটেও বাড়তি ১০ টাকা যুক্ত হয়েছে।দেশি মদের ক্ষেত্রেও একইভাবে বাড়তি ১০ টাকা দিতে হচ্ছে ক্রেতাদের।

রাজস্ব বাড়াতেই বাড়তি শুল্ক: প্রশাসনের ব্যাখ্যা

প্রশ্ন উঠছে—এত হঠাৎ দাম বাড়ানো কেন? প্রশাসনিক সূত্র বলছে, এর অন্যতম উদ্দেশ্য রাজস্ব বৃদ্ধি।আগামী ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত আয়ের লক্ষ্য স্থির করা হয়েছে।রাজনৈতিক সূত্রের মতে, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এই অর্থ ব্যয় হতে পারে। আগামী অন্তর্বর্তী বাজেটে সেই ছবি আরও স্পষ্ট হবে।

ক্রেতাদের ক্ষোভ: ‘শীতে একটু রাম তো চাই–ই।’

মদের দোকানের সামনে দাঁড়িয়ে অনেকে বলছেন,শীতে একটু রাম তো লাগেই। কিন্তু দাম বাড়তে থাকলে আর কতদিন সামলানো যাবে? পকেটে চাপ বাড়ছে!”বিক্রেতারাও মনে করছেন, দাম বাড়ার ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের উপর চাপ পড়বে সবচেয়ে বেশি।

পশ্চিমবঙ্গে ১ ডিসেম্বর থেকে দেশি–বিদেশি মদের দাম বেড়ে গিয়েছে। নতুন শুল্কনীতির জেরে Old Monk, হুইস্কি ও ভদকার ১৮০ ml এবং ৭৫০ ml বোতলে দাম বেড়েছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। আবগারি দফতর জানিয়েছে, রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এই বাড়তি চাপ।

Leave a comment