আধার কার্ড সংক্রান্ত পরিষেবা নিতে এবার পকেট ঢিল করতে হবে আরও একটু বেশি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার PVC কার্ডের চার্জ বৃদ্ধি করেছে। আগে যেখানে এই কার্ড পেতে লাগত ৫০ টাকা, এখন সেখানে গুনতে হবে ৭৫ টাকা। UIDAI জানিয়েছে, উৎপাদন ও ডেলিভারি খরচ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত।
কেন বাড়ল আধার PVC কার্ডের ফি?
UIDAI-এর তরফে জানানো হয়েছে, কার্ড তৈরির কাঁচামাল, প্রিন্টিং, নিরাপত্তা ফিচার এবং স্পিড পোস্টে ডেলিভারির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী এই আধার PVC কার্ড?
আধার PVC কার্ড হল আধারের একটি আধুনিক ও মজবুত সংস্করণ। এটি প্লাস্টিকের তৈরি, আকারে ডেবিট বা এটিএম কার্ডের মতো। জল প্রতিরোধী হওয়ায় সহজে নষ্ট হয় না এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য।
PVC আধারের বিশেষ সুরক্ষা বৈশিষ্ট্য
এই কার্ডে থাকে—
সুরক্ষিত QR কোড
হলোগ্রাম
মাইক্রোটেক্সট
আধারধারীর ছবি
ফলে জালিয়াতির আশঙ্কা অনেকটাই কম।
অনলাইনে কীভাবে আধার PVC কার্ড অর্ডার করবেন?
UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
আধার নম্বর ও ক্যাপচা দিয়ে OTP নিন
OTP যাচাই করুন
‘Order Aadhaar PVC Card’ অপশনে ক্লিক করুন
তথ্য যাচাই করে পেমেন্ট করুন
ডেবিট/ক্রেডিট কার্ড, UPI বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ৭৫ টাকা দিন

অর্ডার কনফার্মেশন পান
কতদিনে হাতে পাবেন কার্ড?
অর্ডার সম্পন্ন হওয়ার পর সাধারণত ৫ দিনের মধ্যে স্পিড পোস্টে বাড়িতে পৌঁছে যায় আধার PVC কার্ড।
অফলাইনে কীভাবে পাবেন?
যাঁরা অনলাইনে আবেদন করতে চান না, তাঁরা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে অফলাইন আবেদন করেও আধার PVC কার্ড সংগ্রহ করতে পারেন।
বর্তমানে আধারের কয়টি ফর্ম্যাট রয়েছে?
বর্তমানে আধার কার্ড পাওয়া যায়—
আধার লেটার
ই-আধার
আধার PVC কার্ড
নতুন বছরের শুরুতেই আধার পরিষেবায় অতিরিক্ত খরচের বোঝা সাধারণ মানুষের কাঁধে। UIDAI আধার PVC কার্ডের ফি ২৫ টাকা বাড়িয়েছে। এখন এই কার্ড পেতে খরচ হবে ৭৫ টাকা। ১ জানুয়ারি ২০২৬ থেকেই নতুন ফি কার্যকর।













