জ্যোতিষশাস্ত্রে সূর্যকে বলা হয় গ্রহরাজ এবং মঙ্গলকে গ্রহদের সেনাপতি। এই দুই অগ্নিতত্ত্বের শক্তিশালী গ্রহের মিলন মানেই বিরল রাজযোগ। ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এ কুম্ভ রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে সূর্যের সঙ্গে যুতি গড়ে উঠেছে, যা ‘আদিত্য মঙ্গল রাজযোগ’ নামে পরিচিত। এই মহাযোগ ১৫ মার্চ পর্যন্ত বিশেষ প্রভাব বিস্তার করবে।
কী এই আদিত্য মঙ্গল রাজযোগ?
জ্যোতিষ মতে, যখন সূর্য ও মঙ্গল একই রাশিতে অবস্থান করে, তখন তৈরি হয় ‘মঙ্গলাদিত্য রাজযোগ’। সূর্য প্রতিনিধিত্ব করে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও ক্ষমতার। অন্যদিকে মঙ্গল নির্দেশ করে সাহস, শক্তি, পরাক্রম ও ভূমিসংক্রান্ত বিষয়।এই দুই শক্তির সম্মিলন জীবনে কর্মশক্তি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও আর্থিক উন্নতির পথ প্রশস্ত করে।
মেষ রাশি: কর্মক্ষেত্রে সাফল্যের সোনালি সময়
মেষ রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। ফলে এই রাজযোগের ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে মেষ রাশির জাতকদের উপর।কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য মুনাফা বৃদ্ধির সুযোগ আসতে পারে। বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা জোরালো। আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্তে দৃঢ়তা আসবে।

সিংহ রাশি: মান-সম্মান ও আত্মবিশ্বাসে উত্থান
সিংহ রাশির অধিপতি সূর্য। তাই এই সময়টি সিংহ রাশির জন্য বিশেষ শুভ।
কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অফিস বা সামাজিক পরিসরে মান-সম্মান বাড়তে পারে। নেতৃত্বের সুযোগ মিলতে পারে। পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে এবং দাম্পত্য জীবনে সুখ বাড়বে।এই সময়ে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে ইতিবাচক ফল দিতে পারে।
ধনু রাশি: আর্থিক স্বস্তি ও সাফল্যের ইঙ্গিত
ধনু রাশির জাতকদের জন্য এই রাজযোগ ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।
দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি পাবে। আর্থিক সংকট কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।
শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষ শুভ—পরীক্ষা, প্রতিযোগিতা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল।
কতদিন থাকবে প্রভাব?
মঙ্গল ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকলেও সূর্য ১৫ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। ফলে ১৫ মার্চ পর্যন্ত আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাব সবচেয়ে বেশি কার্যকর থাকবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করে সূর্যের সঙ্গে গঠন করেছে শক্তিশালী ‘আদিত্য মঙ্গল রাজযোগ’। ১৫ মার্চ পর্যন্ত এই বিশেষ যোগের প্রভাবে মেষ, সিংহ ও ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্য, অর্থলাভ ও সম্মান বৃদ্ধির জোরালো সম্ভাবনা।













