ভোটের আগে প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত রাজনীতি। তার মধ্যেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শক্তি প্রদর্শন করলেন Amit Shah। বিজেপি প্রার্থী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তাঁর রোড শো ঘিরে জনস্রোত নামল রাস্তায়।
ফুলে মোড়া রাস্তায় ‘রেড কার্পেট’ আবহ
মধ্যমগ্রাম ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া রোড শো সোদপুর রোড হয়ে চৌমাথা পর্যন্ত গড়ায়। হাজার হাজার সমর্থকের ভিড়ে রাস্তা উপচে পড়ে। গোলাপ ও পদ্মের পাপড়ি ছড়ানোয় গোটা রাস্তা কার্যত লাল গালিচার রূপ নেয়।
সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা
রোড শো চলাকালীন গাড়ি থেকেই সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান Amit Shah। পাশাপাশি করজোড়ে বিজেপির পক্ষে ভোটের আবেদনও করেন তিনি।
সংস্কৃতি ও উৎসবে ভরপুর প্রচার
এই রোড শো শুধুই রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল এক উৎসবের মেলবন্ধন। রণপা, ঘোড়ার গাড়ি, রাম-লক্ষ্মণ-সীতার সাজে শিল্পীদের উপস্থিতি নজর কাড়ে। পাশাপাশি ধামসা-মাদল, মহিলা ঢাকি, ব্যান্ড পার্টি ও ডান্ডিয়া নৃত্য র্যালিকে আলাদা মাত্রা দেয়।
নতুন প্রজন্মের উচ্ছ্বাস, চোখে পড়ল জনসমাগম
মহিলা থেকে যুব প্রজন্ম—সব বয়সের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ দীর্ঘ সময় রাস্তার ধারে দাঁড়িয়ে শুধুমাত্র একবার Amit Shah-কে দেখার অপেক্ষায় ছিলেন।
কড়া নিরাপত্তার মাঝে হাইভোল্টেজ প্রচার
জেলা প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশাল জনসমাগম সামলাতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। সব মিলিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এই হাইভোল্টেজ রোড শো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah মধ্যমগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য রোড শো করলেন। ফুলের পাপড়িতে ঢেকে গেল রাস্তা, জনসমাগমে কার্যত উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।










