বিধানসভা নির্বাচন ২০২৬: পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা, পুদুচেরিতে ৯ এপ্রিল ভোট, গণনা ৪ মে

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল, পুদুচেরিতে ৯ এপ্রিল ভোট এবং ৪ মে ফল প্রকাশ।

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।

পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এবার দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দফা ভোট: ২৯ এপ্রিল — ১৪২টি আসন

ফল প্রকাশ: ৪ মে

২০২১ সালের বিধানসভা নির্বাচন আট দফায় হয়েছিল। তবে এবার মাত্র দুই দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজনৈতিক হিংসার আশঙ্কা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

পাঁচ রাজ্যে ভোটের সূচি

পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজ্যে এক বা দুই দফায় ভোটগ্রহণ করা হবে।

পুদুচেরিতে এক দফায় ভোট

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফাতেই ভোট অনুষ্ঠিত হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী—

ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ২৩ মার্চ

মনোনয়ন যাচাই: ২৪ মার্চ

প্রত্যাহারের শেষ দিন: ২৬ মার্চ

ভোটগ্রহণ: ৯ এপ্রিল

ভোটগণনা: ৪ মে

অন্যান্য রাজ্যের ভোটের দিন

কেরল: ৯ এপ্রিল ভোট, ৪ মে গণনা

তামিলনাড়ু: ২৩ এপ্রিল ভোট, ৪ মে গণনা

এছাড়াও গুজরাত, গোয়া, ত্রিপুরা ও নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দুটি করে আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে কমিশন।

৯ এপ্রিল: গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড, ত্রিপুরা

২৩ এপ্রিল: গুজরাত ও মহারাষ্ট্র

ভোটগণনা: ৪ মে

ভোটে স্বচ্ছতার জন্য বিশেষ ব্যবস্থা

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং করা হবে। পাশাপাশি প্রতিটি বুথের প্রিজাইডিং অফিসাররা প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের সংখ্যা আপডেট করবেন, যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশিত ভোটের শতাংশের সঙ্গে বাস্তবের সামঞ্জস্য বজায় থাকে।

নির্বাচন কমিশন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট হবে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে, আর পুদুচেরিতে এক দফায় ৯ এপ্রিল ভোট হবে।

Leave a comment