ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন, একই দিনে জুলাই সনদে গণভোটের ঘোষণা ইউনুসের

ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন, একই দিনে জুলাই সনদে গণভোটের ঘোষণা ইউনুসের

বাংলাদেশ নির্বাচন ২০২৬: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট। ইউনুস বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের মাধ্যমে সংবিধান সংস্কারের পথ আরও স্পষ্ট হবে এবং ব্যয়ও কমবে। তিনি জানান, এই লক্ষ্যে প্রয়োজনীয় আইন শিগগির প্রণয়ন করা হবে।

একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা

মহম্মদ ইউনুস জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাঁর দাবি, এতে সংস্কারের গতি কমবে না, বরং দেশজুড়ে নির্বাচনী উৎসব আরও প্রাণবন্ত হবে।তিনি ভাষণে বলেন, “এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনের এক ঐতিহাসিক পদক্ষেপ।”

গণভোটে থাকবে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

ইউনুসের ঘোষণায় জানানো হয়েছে, গণভোটের ব্যালটে চারটি মূল বিষয়কে ঘিরে একটি মাত্র প্রশ্ন থাকবে। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংবিধান সংশোধনের পদ্ধতি এবং নারী ও বিরোধী প্রতিনিধিত্বের সম্প্রসারণ। ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত হবে সংস্কার বাস্তবায়ন।

‘জুলাই সনদ’ বাস্তবায়নে ১৮০ দিনের লক্ষ্য

ইউনুসের মতে, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। এই পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচনের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের মেয়াদের সমান।

বিরোধী শিবিরের আপত্তি

ইউনুস সরকারের ঘোষণার পর বিএনপি এবং জামাত-ই-ইসলামি উভয় দলই সমালোচনায় মুখর। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, “ইউনুস নিজের স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন।” অপরদিকে, জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার।

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করে সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিকল্পনা জানালেন তিনি।

Leave a comment