শীত পড়লেই কাপড় ধোয়া যেন একরকম শাস্তি। বরফ ঠান্ডা জলে হাত ডোবানো অনেকের পক্ষেই সম্ভব হয় না। তবে প্রযুক্তির দৌলতে সেই সমস্যা এখন অতীত। ইন-বিল্ট হিটারযুক্ত ওয়াশিং মেশিন শুধু জল গরমই করে না, বরং গভীরভাবে পরিষ্কার করে কাপড়, দূর করে অ্যালার্জি ও জীবাণু। ভালো খবর, এই ধরনের মেশিনের দাম এখন শুরু হচ্ছে মাত্র ১৬ হাজার টাকা থেকে।
কেন ইন-বিল্ট হিটারযুক্ত ওয়াশিং মেশিন জরুরি?
গরম জলে ধোয়া কাপড়ে দাগ তুলতে সহজ হয়, পাশাপাশি ব্যাকটেরিয়া ও অ্যালার্জেনও নষ্ট হয়। শীতকালে আলাদা করে গিজার বা গরম জল জোগাড়ের ঝামেলা নেই। ফলে স্বাস্থ্য ও আরামের দিক থেকে এই মেশিনগুলি এখন ঘরে ঘরে জনপ্রিয় হচ্ছে।
Whirlpool 6.5 Kg 5 Star Magic Clean Pro
কম বাজেটে ইন-বিল্ট হিটারসহ মেশিন খুঁজছেন? হোয়ার্লপুলের এই ফুল-অটোমেটিক টপ লোড মডেলটি অন্যতম সেরা।
দাম: প্রায় ₹১৬,০৪০
৫-স্টার এনার্জি রেটিং
কম বিদ্যুৎ খরচে গরম জল
ছোট ও মাঝারি পরিবারের জন্য আদর্শ বিকল্প।
IFB 7.5 Kg 5 Star DeepClean Technology
এআই ফিচার ও গভীর পরিষ্কারের জন্য পরিচিত আইএফবি।
দাম: প্রায় ₹২২,১৭০
শক্তিশালী ইন-বিল্ট হিটার
জেদি দাগ তুলতে বিশেষ ডিপ ক্লিন প্রযুক্তি
যারা প্রিমিয়াম পারফরম্যান্স চান, তাঁদের জন্য উপযুক্ত।
Voltas Beko 10 Kg 5 Star (A Tata Product)
বড় পরিবারের জন্য দুর্দান্ত বিকল্প।
অ্যামাজনে ছাড়ে দাম: প্রায় ₹২০,৪৯০
১০ কেজি ক্ষমতা
ভারী কম্বল ও উলের কাপড় ধোয়ার জন্য উপযোগী
ইন-বিল্ট হিটার থাকায় শীতের কাপড় ধোয়া হবে একেবারে সহজ।
গোডরেজের এই মডেলটি প্রযুক্তি ও সাশ্রয়ের মেলবন্ধন।
দাম (ছাড়ে): প্রায় ₹১৮,৭৯০
ইন-বিল্ট হিটার ও Acu Wash ড্রাম
১০ বছরের মোটর ওয়ারেন্টি
দীর্ঘস্থায়ী ব্যবহার ও কম বিদ্যুৎ খরচের জন্য জনপ্রিয়।
Havells Lloyd 9.0 Kg Semi-Automatic Washing Machine
সেমি-অটোমেটিক হলেও ফিচারে কোনও অংশে কম নয়।
দাম: প্রায় ₹১৬,৫০০
ভারতের প্রথম ডিজিটাল প্যানেলযুক্ত সেমি-অটোমেটিক মেশিন
ইন-বিল্ট হিটার, ৯৯.৯% জীবাণু নাশ
কম বাজেটে গরম জলের সুবিধা চাইলে এটি দারুণ পছন্দ।
শীতকালে ঠান্ডা জলে কাপড় ধোয়া কার্যত দুর্বিষহ। এই সমস্যা দূর করতে বাজারে এসেছে ইন-বিল্ট হিটারযুক্ত আধুনিক ওয়াশিং মেশিন। জল নিজে থেকেই গরম করবে মেশিন, পরিষ্কার হবে কাপড় ও নষ্ট হবে জীবাণু—জেনে নিন সেরা মডেল ও দাম।













